banglahour

কটিয়াদীতে ব্রি ধান-১০৩ জাতের শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত

সারাদেশ | মিয়া মোহাম্মদ ছিদ্দিক কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধি

(৮ মাস আগে) ১৩ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ৩:৫৪ অপরাহ্ন

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) আঞ্চলিক কার্যালয়,কিশোরগঞ্জের কটিয়াদী উদ্যোগে এবং পাটনার প্রকল্পের অর্থায়নে কটিয়াদী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় ব্রি ধান-১০৩ জাতের শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।


আজ সকালে কটিয়াদী উপজেলার বোয়ালিয়া গ্রামে কৃষক মোঃ সেলিম মিয়ার জমিতে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম ভূইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফলিত গবেষণা বিভাগ, ব্রি,গাজীপুরের চীফ সাইন্টিফিক অফিসার (সিএসও),প্রধান ড. মোঃ হুমায়ুন কবীর।

বিশেষ অতিথি ছিলেন ফলিত গবেষণা বিভাগ, ব্রি,গাজীপুরের প্রিন্সিপাল সাইন্টিফিক অফিসার (পিএসও)ড. বিশ্বজিৎ কর্মকার,ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ হাবিবুর রহমান মুকুল,বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ সাঈদ হোসেন।

কটিয়াদী  ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ মইনুল ইসলাম সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আজহার মাহমুদ উপসহকারী কৃষি কর্মকর্তা সারোয়ার জাহান সহ উপসহকারী কৃষি কর্মকর্তা,স্থানীয় কৃষক ও গণমাধ্যমকর্মীরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ব্রি ধান-১০৩ জাতের বৈশিষ্ট্য ও ফলন সম্পর্কে কৃষকদের অবহিত করেন। তারা জানান, এ জাতের ধান দ্রুত পাকে এবং বৈরী আবহাওয়াতেও স্থিতিশীল থাকে। প্রতি বিঘায় গড়ে ২২ থেকে ২৫ মণ ধান উৎপাদন সম্ভব হয়। চাল চিকন ও স্বাদেও উৎকৃষ্ট হওয়ায় কৃষকদের মধ্যে এ জাতের প্রতি আগ্রহ বাড়ছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল