banglahour

আওয়ামী লীগ ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে ময়মনসিংহে বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান

রাজনীতি | কাজী মোহাম্মদ মোস্তফা,ময়মনসিংহ প্রতিনিধি

(১ বছর আগে) ১৩ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ৪:০২ অপরাহ্ন

নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ঘোষিত অবৈধ ‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে বিভাগীয় জেলা ময়মনসিংহে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি করেছে বিএনপি।
আজ (বৃহস্পতিবার) দুপুরে মহানগর বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয় থেকে কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়।
এদিকে একই সময়ে দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে সদস্য সচিব রোকনুজ্জামান সরকারের নেতৃত্বে আরেকটি মিছিল বের হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
এতে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। পালিয়ে যাওয়া হাসিনার রেখে যাওয়া দুষ্কৃতকারী আওয়ামী লীগের এই অবৈধ লকডাউন কর্মসূচি প্রতিহত করবে বলে হুশিয়ারি দেন বিএনপি নেতাকর্মীরা

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল