banglahour

বেগম খালেদা জিয়া একাডেমিক স্কুল এন্ড কলেজ ও বৃদ্ধাশ্রম এর ভিত্তিপ্রস্ত স্থাপন

সারাদেশ | বাগেরহাট প্রতিনিধি

(৮ মাস আগে) ১৩ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ৮:০৩ অপরাহ্ন

বেগম খালেদা জিয়া একাডেমিক স্কুল এন্ড কলেজ ও বৃদ্ধাশ্রম এর ভিত্তিপ্রস্ত স্থাপন করা হয়েছে।বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুর ১টায় সুন্দরবন সংলগ্ন চিলা ইউনিয়নের তেলিখালি ভিত্তিপ্রস্ত করা হয়।  ৬ একর জমির উপর টেকনিক্যাল ও সাধারন শিক্ষা প্রতিষ্টান স্থাপন করা হবে।থাকবে আবাসন ব্যবস্থা।

সুন্দরবন সংলগ্ন চিলা ইউনিয়ন জেলে পরিবারেরসহ সারা দেশের হাতে কলমে কাজ শিখে যাতে দেশে বিদেশে সফলতা পেতে পারে তার জন্য মোংলা পোর্ট পৌরসভার সাবেক মেয়র মোঃজুলফিকার আলী নিজস্ব অর্থায়নে বেগম খালেদা জিয়া একাডেমিক স্কুল এন্ড কলেজ ও বৃদ্ধাশ্রম এর ভিত্তিপ্রস্ত স্থাপন করা হয়েছে।

ভিত্তিপ্রস্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি সভাপতি আবদুল মান্নান হাওলাদার, পৌর বিএনপির সাধারণত সম্পাদক মাহবুবুর রহমান মানিক,চিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তালেব,  মোঃ খোরশেদ আলম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ নাসির তালুকদারসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের লোকজন উপস্থিত ছিলেন।

বেগম খালেদা জিয়া একাডেমিক স্কুল এন্ড কলেজ ও বৃদ্ধাশ্রম এর প্রতিষ্টাতা ও পৌর বিএনপির সভাপতি এবং মোংলাপোর্ট পৌরসভা সাবেক মেয়র মোঃ জুলফিকার আলী বলেন, এই প্রতিষ্ঠান গড়ে তুলতে সকল এগিয়ে আসতে হবে। এই শিক্ষা প্রতিষ্টান আমার নিজস্ব অর্থায়নে প্রতিষ্টা করা হচ্ছে। এখান থেকে শিক্ষাত্রীরা শিক্ষা ও প্রশিক্ষণ নিয়ে  দেশ কে এগিয়ে নিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল