banglahour

রাঙ্গামাটিতে প্রদীপ প্রজ¦লনের মধ্যদিয়ে দু'দিনব্যাপী পার্বত্য চট্টগ্রাম লেখক সম্মেলন ও সম্মাননা উদ্বোধন

সারাদেশ | মিল্টন বাহাদুর, রাঙ্গামাটি প্রতিনিধি

(১১ মাস আগে) ১৪ নভেম্বর ২০২৫, শুক্রবার, ৮:১০ অপরাহ্ন

রাঙ্গামাটিতে প্রদীপ প্রজ¦লনের মধ্যদিয়ে ২ দিন ব্যাপী পার্বত্য চট্টগ্রাম লেখক সম্মেলন ও সম্মাননা প্রদান অনুষ্ঠান উদ্বোধন করা হয়েছে।  
শুক্রবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় রাঙ্গামাটি জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে পার্বত্য চট্টগ্রাম লেখক সম্মেলন ও সম্মাননা অনুষ্ঠানের প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে উদ্বোধন করেন, বাংলা একাডেমি সাহিত্য পুরষ্কারপ্রাপ্ত লেখক কবি মৃত্তিকা চাকমা।
চিটাগং হিল ট্রাক্টস রাইটার্স ইউনিয়ন কবি অংসুই মারমার সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি চাকমা সার্কেল চীফ রাজা দেবাশীষ রায়। এছাড়া অনুষ্ঠানে বাংলাদেশ আদিবাসী ফোরাম পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের সভাপতি প্রকৃতি রঞ্জন চাকমা, ক্ষুদ্র নৃ-গোষ্ঠি সাংস্কৃতিক ইনিস্টিউটের পরিচালক জিতেন চাকমা, আঞ্চলিক পরিষদের সদস্য ফদাং তাং রান্দাল, রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য নাইউ প্রু মারমা মেরী, কবি, সাহিত্যেক, লেখক শিশির চাকমা, উপজাতীয় সাংস্কৃতিক ইনিস্টিউটের গবেষণা কর্মকর্তা শুভ্র জ্যোতি চাকমা,  বিশিষ্ট শিক্ষানুরাগী অঞ্জুলিকা খীসা, কবি, গীতিকার, সুরকার ও সাংষ্কৃতিক ব্যক্তিত্ব মনোজ বাহাদুর গুর্খা, তিন পার্বত্য জেলা থেকে আগত কবি, লেখক ও সাহিত্যিকরা উপস্থিত ছিলেন। পরে অতিথিরা চিটাগং হিল ট্রাক্টস লেখক সম্মাননা ২০২৫ এর মোড়ক উন্মোচন করা হয়। 
চাকমা সার্কেল চীফ দেবাশীষ রায় বলেন, দেশদ্রোহী হচ্ছে সংবিধান বিরোধী হচ্ছে, আইন লঙ্ঘন হচ্ছে এরকম কিছু বিভ্রান্তকর অপব্যাখা আমাদের দেশে চলমান। সংখ্যার জোরে, শক্তির জোরে চাপিয়ে দিতে চাই। এদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো লেখকের দায়িত্ব।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল