banglahour

কটিয়াদীতে চার প্রতিবন্ধী সদস্যের অসহায় পরিবারের পাশে জালাল উদ্দীন

রাজনীতি | কিশোরগঞ্জ প্রতিনিধি

(১ বছর আগে) ১৪ নভেম্বর ২০২৫, শুক্রবার, ৮:১২ অপরাহ্ন

কিশোরগঞ্জের কটিয়াদীতে চার প্রতিবন্ধী সদস্যের এক অসহায় পরিবারের হাতে তারেক রহমানের পাঠানো নগদ অর্থ ও এক মাসের বাজার সামগ্রী তুলে দিয়েছেন কিশোরগঞ্জ–২ (কটিয়াদী–পাকুন্দিয়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মো. জালাল উদ্দীন।
শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে আচমিতা বাজার সংলগ্ন ওই বাড়িতে গিয়ে তিনি নিজ হাতে উপহার পৌঁছে দেন।

জানা যায়, আচমিতা ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের পেছনে বসবাস করেন বিধবা জাহানারা বেগম (৫৫)। তার সংসারে চারজন প্রতিবন্ধী সদস্য—মানসিক ভারসাম্যহীন দুই মেয়ে চাঁদনী (২৬) ও আঁখি (২২), শারীরিক প্রতিবন্ধী বোন মিনা আক্তার (৪৩) এবং দৃষ্টি প্রতিবন্ধী ভাগ্নে মনির হোসেন (৩৯)। তাদের দুঃসহ জীবনের কথা জেনে দ্রুতই সহায়তা নিয়ে পৌঁছে যান জালাল উদ্দীন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল