banglahour

হিজলায় রাজিব আহসানের ধানের শীষ বিজয়ের লক্ষে মতবিনিময় সভা

রাজনীতি | হিজলা প্রতিনিধি

(১ বছর আগে) ১৪ নভেম্বর ২০২৫, শুক্রবার, ৮:১৩ অপরাহ্ন

বরিশালের হিজলা উপজেলার মেমানিয়া ইউনিয়নে ধানের শীষ প্রতীক বিজয়ী করার লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকাল চারটায় মেমানিয়া ইউনিয়ন বিএনপি'র আয়োজিত মতবিনিময় সভায় শতশত সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন খোকন দপ্তরী।
এছাড়া ও উপস্থিত ছিলেন উত্তর জেলা বিএনপির সদস্য আফসার উদ্দিন হাওলাদার,আলী আহম্মেদ হাওলাদার, উপজেলা বিএনপির সভাপতি মরহুমের আব্দুল গাফফার তালুকদারের ছেলে তানভীর তালুকদার, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক গিয়াস উদ্দিন দেওয়ান,মেমানিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সুলাইমান জমাদার, শ্রমিক দলের সাধারণ সম্পাদক সাজাহান খান, উপজেলা জাসাস সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন সরদার, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মারুফ হাওলাদার, যুবদল নেতা কামাল সরদার, মীর মাহফুজুর রহমান এলিট, মহিলা দলের সভাপতি নাসরিন খানম,ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাইনুল হাসান সম্রাট, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব দুলাল সরদার সহ অনেকে।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মেমানিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক সেলিম বেপারী।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল