banglahour

খাস জমি নিয়ে দ্বন্দ্ব পটুয়াখালীতে বিএনপির হামলায় নারীসহ ২০ কৃষক আহত

রাজনীতি | মুজাহিদ প্রিন্স,পটুয়াখালী প্রতিনিধি

(১ বছর আগে) ১৪ নভেম্বর ২০২৫, শুক্রবার, ৮:১৫ অপরাহ্ন

সরকার থেকে ইজারা পাওয়া খাস জমিতে চাষ ও ঘর তুলতে গিয়ে স্থানীয় বিএনপি নেতাদের হামলার শিকার হয়েছেন নারীসহ ২০ জন কৃষক। এসময় সেরাচ খান নামের একজন কৃষককে অপহরণ করে নিয়ে যায় হামলাকারীরা।  

এদিকে বৃহস্পতিবার ( ১৪ নভেম্বর) সন্ধ্যায় পুলিশের সহায়তায় আহতদের মধ্যে ১৭ জনকে উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে । আহতরা জানান,গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিনের চরবাংলা ওয়ার্ড বিএনপির সভাপতি আনোয়ার হাওলাদার ও তাঁর লোকজন বৃহস্পতিবার দুপুরে আমাদের ওপরে সন্ত্রাসী হামলা চালিয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আহত মোঃ সফিক (৩৬),ফারুক মীর (৫৩) বাবুল তালুকদার(৪৫),সোহেল তালুকদার( ৪২)মো. সিরাজ খাঁ (৬০),আনোয়ার ফকির (৪২),মোঃ বেল্লাল ঢালি(৫৫), বারেক ফকির (৬৫),শাহাবুদ্দিন তালুকদার ও তাঁর স্ত্রী রেখা বেগম(৪১) এবং নিলুফা বেগম(৪৫) এর পরিচয় জানা গেছে।

হামলায় আহত কৃষক জালাল তালুকদার বলেন,‘ভূমি অফিস থেকে ইজারা পাওয়া জমিতে চাষাবাদ করতে গেলে চরবিশ্বাস ইউনিয়ন বিএনপির সভাপতি বাকের বিশ্বাস,সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান এবং ওয়ার্ড বিএনপির সভাপতি আনোয়ার হাওলাদার তাঁদের ওই জমিতে চাষ দিতে দেয়নি। গত সোমবার গলাচিপা ইউএনও স্যার এবং ওসি স্যার উভয় পক্ষকে নিয়ে বসে জমি ভাগাভাগি করে বিরোধ সমাধান করে দেন। ইউএনও এর সিদ্ধান্তে তাঁরা জমি কম পেলেও সংঘাত এড়াতে রাজি হন।

কৃষক জালাল তালুকদার আরও বলেন,‘এরপর আজ বৃহস্পতিবার দুপুরে তাঁরা ওই জমিতে চাষাবাদ করতে যায়। এসময় ওয়ার্ড বিএনপির নেতা আনোয়ার হাওলাদার তাঁর লোকজন লাঠিশোঠা ও ধারালো অস্ত্র নিয়ে তাঁদের এলোপাতারি পিটিয়ে রক্তাত্ব জখম করে। এ হামরায় তিনিসহ ২০ জন কৃষক ও দুই জন নারী মারাত্মক জখম হয়েছেন। বর্তমানে তিনিসহ ১৭ জন গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে।

হামলায় আহত সেরাজ খান বলেন,দীর্ঘ তিন যুগ থেকে চরবাংলার খাস জমি চাষ করছেন তাঁরা। এরপর গত ২০ আগস্ট উপজেলার ভূমি প্রশাসন তাঁদের ১৫৫ জন কৃষককে জমি ইজার দেয়। কিন্তু চরবিশ্বাস ইউনিয়ন বিএনপির সভাপতি বাকের বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন,ওয়ার্ড বিএনপির সভাপতি আনোয়ার হাওলাদার তাঁদের জমিতে চাষ করতে দেয়নি। এরপর কিছুদিন আগে ইউএনও এবং ওসি স্যার আমাদের নিয়ে বসে বিষয়টি সমাধান করে দেন’। 
তিনি আরও বলেন, সংঘাত এড়াতে আমরা গলাচিপা থানায় অভিযোগ করেছি,  পটুয়াখালী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে প্রশাসনের সহায়তা চেয়েছি।

কিন্তু বৃহস্পতিবার দুপুরে ওই জমিতে গেলে ওয়ার্ড বিএনপির নেতা আনোয়ার হাওলাদার ও তাঁর লোকজন ধারালো অস্ত্র এবং লাঠিশোঠা নিয়ে আতর্কিত হামলা চালায়। পরে তাকে অপহরণ করে নিয়ে যায় হামলাকারীরা। অজ্ঞাত স্থানে নিয়ে ব্যাপকভাবে মারধর করে এবং হাত-পা ভেঙ্গে দেয়। এছাড়াও শরীরের একাধিক স্থানে রক্তাত্ব জখম হয়। অপহরণের বিষয়টি পরিবারের লোকজন পুলিশ ও সেনাবাহিনীকে জানালে গলাচিপা হাসপাতালে রেখে পালিয়ে যায় হামলাকারিরা’।

হামলায় জড়িত চরবাংলা ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আনোয়ার হাওলাদার বলেন,‘চরবাংলা বিরোধীয় খাস জমিতে তাঁদের ঘর ছিল। বৃহস্পতিবার তাঁদের ঘরটি ভেঙে অন্যরা ঘর নির্মান করছিল। এ কারনে তাঁদের প্রতিহত করা হয়েছে’। এ ঘটনায় আমাদের লোকজনও আহত হয়েছে। তাদেরকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান জানান,‘চরবাংলার একটি গ্রুপ খাস জমি চাষ দিতে সংশ্লিষ্ট অফিস থেকে অনুমতি পায়,আরেক কৃষক গ্রুপ ভূমি অফিস থেকে ইজারা পায়। যা নিয়ে বেশকিছু দিন ধরে দুই গ্রুপের মধ্য বিরোধ চলছিল। বিরোধের ঘটনায় আজ সংঘর্ষ হলে ইজারা পাওয়া কৃষকদের মধ্য ২২ জন আহত হয়। আহতদের মধ্য ১৭ জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে শোনা গেছে,অপর পক্ষের লোকজনও আহত হয়েছে’।

গলাচিপা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মাহামুদুল হাসান জানান,‘আলোচ্য বিরোধীয় বিসয়টি মিমাংসার জন্য কিছু আগে উভয় পক্ষকে নিয়ে বসা হয়। ওই সময় কৃষকদের বিরোধী গ্রুপ অর্থাৎ আজ যারা হামলা করেছে,তাঁদের পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত দেয়া হয়। ওই সিদ্ধান্তের সময় উপজেলা ভূমি কর্মকর্তা(এ্যাসিল্যান্ড) ও থানার ওসি উপস্থিত ছিলেন। অথচ আজ আবার কৃষকদের মারধর করা হয়েছে। ওই হামলায় একাধিক কৃষকেরা আহত হন। এঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানান তিনি’।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল