banglahour

নির্বাচিত হলে এলাকার উন্নয়নে কাজ করব: শাহ ওয়ারেছ আলী মামুন

রাজনীতি | আলী আকবর জামালপুর প্রতিনিধি

(১ বছর আগে) ১৪ নভেম্বর ২০২৫, শুক্রবার, ৮:২৩ অপরাহ্ন

আজ শহরের সকাল বাজার এলাকায় দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে জনসংযোগ করেছেন জামালপুর সদর-৫ আসনের বিএনপি দলীয় প্রার্থী জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন। এ সময় তিনি ভোটারদের কাছে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন।

জনসংযোগকালে বিএনপি প্রার্থী এ্যাডভোকেট শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন বলেন, গত ১৭ বছর কেউ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। এবারের নির্বাচনকে ঘিরে ভোটারদের ব্যাপক সাড়া পাচ্ছি। নির্বাচিত হলে এলাকার উন্নয়নে কাজ করব। জনসংযোগে জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি লোকমান আহমেদ খান লোটন, সহ সভাপতি লিয়াকত আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান আরমান, সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম খান সজিব, শহর বিএনপির সিনিয়র সহ সভাপতি মাইনুদ্দিন বাবুল, সাধারণ সম্পাদক শাহ আব্দুল্লাহ আল মাসুদসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল