banglahour

১৭ ডিসেম্বর শাকসু নির্বাচন, শিক্ষার্থীদের প্রত্যাখ্যান

রাজনীতি | বিলকিস সুমি, সিলেট প্রতিনিধি

(৮ মাস আগে) ১৫ নভেম্বর ২০২৫, শনিবার, ১০:২৫ পূর্বাহ্ন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১৭ ডিসেম্বর এই নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে এই তারিখ প্রত্যাখ্যান করে তাৎক্ষণিকভাবে বিক্ষোভ শুরু করেছেন শিক্ষার্থীরা।
৯টার দিকে এক সংবাদ সম্মেলনে শাকসু নির্বাচনের তারিখ ঘোষণা করেন উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রস্তুতের কাজ প্রায় শেষ। আগামী ১৭ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনার তফসিল ঘোষণা করবেন। দীর্ঘ ২৮ বছর পর সবাই একটি সুন্দর নির্বাচন উপহার দিবেন। এখন পর্যন্ত কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি ৷

এদিকে, ১৭ ডিসেম্বর শাকসু নির্বাচন প্রত্যাখান করে বিক্ষোভ শুরু করছেন শিক্ষার্থীরা। তাদের দাবি, আগামী ৮ ডিসেম্বর নির্বাচন সম্পন্ন করতে হবে। অন্যথায় শাকসু নির্বাচন বয়কট করবেন তারা।

এর আগে গতকাল বৃহস্পতিবার নির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে ভিসি সংবাদ সম্মেলন করার কথা ছিল। কিন্তু ‍উপাচার্য সেই সংবাদ সম্মেলন স্থগিত হওয়ায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বৃহস্পতিবার সন্ধ্যা থেকে আন্দোলনে নামেন। এসময় তারা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। পরে রাত ১০টার দিকে প্রশাসনিক ভবনে তালা দিয়ে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা।

পরে রাত ১১টার দিকে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইসমাইল হোসেন ও প্রক্টর অধ্যাপক মোখলেসুর রহমান শুক্রবার তফসিল ঘোষণার আশ্বাস দিলেও অবরোধ চালিয়ে যান শিক্ষার্থীরা।

এক পর্যায়ে রাত ১টার দিকে ঘটনাস্থলে আসেন উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম। এসময় তারা শুক্রবার (আজ) নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে আগামী মাসের ১০ তারিখের মধ্যে শাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে-এমন আশ্বাস দিলে অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

দীর্ঘ ২৮ বছর পর শাকসু নির্বাচন আয়োজন করতে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ইতিমধ্যে নির্বাচন পরিচালনায় গঠনতন্ত্রসহ ওয়েবসাইট উদ্বোধন করেছে নির্বাচন কমিশন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল