banglahour

চুয়াডাঙ্গার আকন্দবাড়ীয়া গ্রামে বিএনপি থেকে ৫৩ নেতাকর্মী সমর্থকের জামায়াত ইসলামীতে যোগদান

রাজনীতি | রিফাত রহমান,চুয়াডাঙ্গা প্রতিনিধি

(৮ মাস আগে) ১৫ নভেম্বর ২০২৫, শনিবার, ১০:২৮ পূর্বাহ্ন

 চুয়াডাঙ্গার আকন্দবাড়ীয়া গ্রামে বিএনপি থেকে ৫৩ নেতাকর্মী সমর্থকের জামায়াত ইসলামীতে যোগদান করেছে।
ওয়ার্ড বিএনপি'র সদ্য সাবেক সাধারণ সম্পাদকসহ ৫৩ জন নেতাকর্মী সমর্থক শুক্রবার (১৪ নভেম্বর) রাতে গ্রামের একটি স্কুল মাঠে আনুষ্ঠানিক ভাবে জামায়াত ইসলামীতে যোগদান করেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ওয়ার্ড সভাপতি তরিকুল ইসলাম লিটন। চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি যোগাযোগ অনুষ্ঠানের প্রধান অতিথি এ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলের কাছ থেকে ফুলের মালা, ফুল নিয়ে ও হাতে হাত রেখে তারা যোগদান করেন।
চুয়াডাঙ্গা সদর উপজেলার আলোকদিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের আকন্দবাড়ীয়া গ্রামের বিএনপির সদ্য সাবেক সাধারণ সম্পাদক আতিয়ার রহমানের নেতৃত্বে বিএনপি'র ৫৩ নেতাকর্মী ও সমর্থক আনুষ্ঠানিক ভাবে জামায়াত ইসলামীতে যোগদান করেন। 
প্রধান অতিথি তার বক্তব্য বলেন, ক্ষমতায় যাওয়া আর মানুষকে শোষণ করা আমাদের উদ্দেশ্য নয়। মানুষের কল্যাণ সাধন ও সেবক হওয়া আমাদের একমাত্র উদ্দেশ্য। জামায়াত ইসলামী ক্ষমতায় গেলে মানুষের মৌলিক অধিকার গুলো নিশ্চিত করবে। কোন মানুষ যেন পিছিয়ে না পাড়েন। তিনি দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চেয়ে ভোটারদের উদ্দেশ্যে বলেন, এলাকার উন্নয়নে জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করুন। সুখে দুঃখে সর্বদা আপনাদের পাশে আমরা থাকবো। আমরা জুলুম, নির্যাতন, দখলবাজিতে বিশ্বাসী নই। আজকে যে সকল বন্ধুরা জামায়াত ইসলামীর আদর্শে অনুপ্রাণিত হয়ে যোগদান করলেন তারা আমাদের সহযোদ্ধা। নির্বাচনী এলাকার মানুষের পাশে থেকে উন্নয়নমূলক কর্মকাণ্ড গুলো পরিচালিত করব।
এছাড়া উপস্থিত ছিলেন সদর উপজেলা জামায়াতের আমীর বিল্লাল হোসাইন, আলোকদিয়া ইউনিয়ন জামায়াতের আমীর আব্দুল মমিন প্রমুখ।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল