
(৮ মাস আগে) ১৫ নভেম্বর ২০২৫, শনিবার, ২:৩৬ অপরাহ্ন
মাদক বিরোধী র্যালি ও নানা কর্মসূচির মধ্য দিয়ে তরুণ সমাজকে মাদক থেকে দূরে রেখে একটি শক্তিশালী দেশ গড়তে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি'র কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক ও খুলনার ৩ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী রকিবুল ইসলাম বকুল। তিনি আজ সকালে দৌলতপুর সরকারি মহসিন মাধ্যমিক বিদ্যালয় মাঠে দশটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী-শিক্ষকদের সমন্বয়ে মাদক,সন্ত্রাস,ইফটিজিং বিরোধী র্যালি উদ্বোধনকালে এ কথা বলেন। র্যালিতে খুলনা মহানগর বিএনপি'র সাংগঠনিক সম্পাদক শেখ সাদী,খুলনা মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক চৌধুরী শফিকুল আলম হোসেন,মহসিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম জোয়ারদার,মহাসিন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নজরুল ইসলাম,খুলনা বিজিবি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সাবিনা খন্দকার সহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্ররিদক্ষিণ করে র্যালিটি সরকারী মহসিন স্কুলের সামনে শেষ হয়। সবার আগে খুলনাকে মাদকমুক্ত করার ঘোষণা দেন তিনি।