
(৫ মাস আগে) ১৫ নভেম্বর ২০২৫, শনিবার, ২:৪৫ অপরাহ্ন
রাঙ্গামাটিতে জেলা প্রশাসন কর্তৃক স্কুল, কলেজ ও বিশ্বিবিদ্যালয় পড়ুয়া অসহায়-দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা জীবনের ব্যয় নির্বাহের জন্য গঠিত রাঙ্গামাটি ফাউন্ডেশনের সুবিধাভোগী শিক্ষার্থীদের লিখিত (বাছাই) পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ নভেম্বর) সকালে রাঙ্গামাটির ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত লিখিত (বাছাই) পরীক্ষায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১২২জন শিক্ষার্থী অংশগ্রহন করে।
পরীক্ষা চলাকালীন সময় রাঙ্গামাটি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নিশাত শারমিন, সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিককিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রায়হানুল ইসলাম, সহকারী কমিশনার ও এক্সিককিউটিভ ম্যাজিস্ট্রেট মৈত্রী রায়, সহকারী কমিশনার ও এক্সিককিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম মান্না, রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রণতোষ মল্লিকসহ স্কুলের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে রাঙ্গামাটি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নিশাত শারমিন জানান, রাঙ্গামাটির বিভিন্ন প্রত্যন্ত এলাকাসহ শহরে অবস্থানরত দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের কল্যাণে জেলা প্রশাসনের পক্ষ থেকে গঠিত রাঙ্গামাটি ফাউন্ডেশনের পক্ষ থেকে মেধা বৃত্তির ব্যবস্থা করা হয়েছে।
তিনি জানান, আজ পরীক্ষায় বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ^ বিদ্যালয়ের আশানুরুপ পরীক্ষার্থী অংশ গ্রহন করেছে। এখানে পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ শিক্ষর্থীদের আজই মৌখিক পরীক্ষা নেয়ার মাধ্যমে তাদের চুড়ান্তভাবে নির্বাচিত করা হবে এবং একটি নির্দিষ্ট সময় পর্যন্ত রাঙ্গামাটি ফাউন্ডেশনের মাধ্যমে শিক্ষার্থীরা জেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হবে। এই সহায়তা মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাজীবনে ব্যয় বহনে গুরুত্বপুর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
পরীক্ষায় রাঙ্গামাটির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আবেদনকৃত ১৩৮জন শিক্ষার্থীর মধ্যে ১২২জন শিক্ষার্থী অংশ নেয়।