
(৫ মাস আগে) ১৫ নভেম্বর ২০২৫, শনিবার, ৭:৪১ অপরাহ্ন
বাংলাদেশ ডিপ্লোমা প্রকৌশলী ইনস্টিটিউটের ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভাগীয় জেলা ময়মনসিংহে বর্ণাঢ্য র্যালি ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ (শনিবার) সকালে টাউন হল মোড় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে গণপ্রকৌশল দিবস ও ময়মনসিংহ নগর নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন আইডিইবি’র অন্তবর্তীকালীন কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব কাজী সাখাওয়াত হোসেন। এসময় আইডিইবি জেলা আহ্বায়ক মোস্তাফিজুর রহমান, যুগ্ম আহ্বায়ক মির্জা মিজানুর রহমান, সদস্য সচিব দেলোয়ার হোসেন সাঈদীসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।