banglahour

কুমিল্লার মুরাদনগরে তিন কন্যা শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ।

অপরাধ | মোঃ সেলিম রেজা মুন্সী, কুমিল্লা প্রতিনিধি

(১০ মাস আগে) ১৫ নভেম্বর ২০২৫, শনিবার, ৭:৪৫ অপরাহ্ন

কুমিল্লার মুরাদনগরে তিন কন্যা শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। স্থানীয়রা গণপিটুনি দিয়ে তাকে পুলিশের হাতে তুলে দেয়।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে মুরাদনগর উপজেলার ধামঘর ইউনিয়নের রায়তলা গ্রামের একটি মাদ্রাসা থেকে পাঁচ বছর বয়সী তিন কন্যা শিশুকে চিপসের লোভ দেখিয়ে একটি বসতঘরে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ রয়েছে। সেখানে তাদের ওপর যৌন নির্যাতন চালানো হয়।

এক শিশুর দাদার কাছে বিষয়টি জানানোর পর শনিবার (১৫ নভেম্বর) সকালে স্থানীয়রা অভিযুক্ত সাদ্দাম হোসেন (৩০) নামের ওই যুবককে আটক করে গণপিটুনি দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

স্থানীয় বাসিন্দা আলী মোস্তফা বলেন, "এতো বড় একটি ঘটনাকে একটি পক্ষ বিচার সালিশের মাধ্যমে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছিল। আমরা চাই, এই ঘটনায় দোষী ব্যক্তির সর্বোচ্চ শাস্তি হোক।"

মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুর রহমান নিশ্চিত করেন যে, অভিযুক্তকে আটক করা হয়েছে এবং এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল