
(৮ মাস আগে) ১৫ নভেম্বর ২০২৫, শনিবার, ৭:৪৭ অপরাহ্ন
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে যারা ষড়যন্ত্র করবে তারা দেশ ও জাতীর শত্রু বলে মন্তব্য করেছেন বিএনপি'র উপদেষ্টা মন্ডলীর সদস্য জহির উদ্দিন স্বপন। তিনি আজ বিকেলে খুলনার ফুলবাড়ী গেটে শ্রমিক জনসভা প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। জনসভায় সভাপতিত্ব করেন খানজাহান আলী থানা বিএনপি সভাপতি,
কাজী মিজানুর রহমান।জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন বিএনপি'র কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক ও খুলনা ৩ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী রকিবুল ইসলাম বকুল। অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন খুলনা মহানগর বিএনপি সভাপতি এ্যাড. এস এম শফিকুল আলম মনা, খুলনা মহানগর বিএনপি সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন,খানজাহান আলী থানা বিএনপির সাবেক সভাপতি মীর কায়ছেদ আলী,খুলনা মহানগর শ্রমিক দলের আহবায়ক মোঃ মজিবর রহমান,
খুলনা মহানগর শ্রমিক দলের সদস্য সচিব শফিকুল ইসলাম শফি,,খানজাহান আলী থানা বিএনপি
সাধারণ সম্পাদক আবুসাঈদ হাওলাদার আব্বাস,খানজাহান আলী থানা বিএসাংগঠনিক সম্পাদক, মোল্যা সোহাগ হোসেন সহ নেতৃবৃন্দ।