banglahour

অর্থনৈতিক মুক্তির জন্য ব্যবসায়ীদের প্রয়োজনে সবকিছু করবে বিএনপি --- আমির খসরু মাহমুদ চৌধুরী

রাজনীতি | ফরিদপুর প্রতিনিধি

(১ বছর আগে) ১৫ নভেম্বর ২০২৫, শনিবার, ৭:৪৯ অপরাহ্ন

মেগা প্রজেক্টের নামে দেশের অর্থনীতি ধ্বংস করে দেওয়া হয়েছে। গত ১৭ বছরে ব্যাংকিং খ্যাত, শেয়ার বাজারসহ প্রতিটি অর্থনীতি সেক্টরে স্বজনপ্রীতির মাধ্যমে লুটপাট করে দেশের প্রকৃত ব্যবসায়ীদের ধ্বংস করা হয়েছে। আগামীতে ব্যবসায়ীদের প্রয়োজনে যে আইন করা দরকার ও যে যে আইন বাতিল করা দরকার তার সব কিছু করতে প্রস্তুত বিএনপি।

শনিবার (১৫ নভেম্বর) বিকেলে ফরিদপুর সদর উপজেলা অডিটোরিয়ামে ফরিদপুর বিভাগ এর ব্যবসায়ীদের সাথে মতবিনিময় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বানিজ্য মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এসব কথা
বলেন ।

তিনি বলেন, আগামীর বাংলাদেশ গড়তে হলে আমাদের অর্থনীতির মডেল পরিবর্তন করতে হবে। প্রতিটি জনগনকে দেশের অর্থনীতিতে ভূমিকা রাখতে হবে। সরকারের ক্ষমতা কমিয়ে জনগনের ক্ষমতা বাড়াতে হবে। সরকারের নিয়ন্ত্রণ যত বেশি থাকবে ততবেশি দূর্নীতি হবে।

আমির খসরু বলেন, বিশ্বের সাথে আমাদের তাল মিলেয়ে এগিয়ে যেতে হবে। আমাদের দেশের যুব শক্তিকে কাজে লাগাতে হবে। বিএনপি তার জন্য কাজ করছে। আগামীতে ক্ষমতায় আসতে পারলে ১৮ মাসের মধ্যে দেশে এককোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।

তিনি বলেন, আমাদের স্কিল ডেভেলপমেন্ট এর দিকে গুরুত্ব দিতে হবে। কল সেন্টার, ডেটা সেন্টার করতে হবে। ঘরে বসে বিশ্বের বিভিন্ন দেশে চাকুরি করতে হবে। এরই মধ্যে দেশের অনেক যুবক তা করছে। আমাদের মতো এতো যুব শক্তি পৃথিবীর কম দেশেই আছে। আমাদের এই শক্তিকে কাজে লাগাতে হবে।

আমির খসরু বলেন, রাজনীতিতে জবাবদিহিতা থাকতে হবে। জবাবদিহিতার অভাবে দেশে দূর্নীতি বাড়ে। ঘুষ না দিলে সরকারি প্রতিষ্ঠান গুলোতে গিয়ে ব্যবসায়ীদের বিড়ম্বনার মধ্যে হয়। এই ব্যবস্থার পরিবর্তন করতে হবে। আমরা ক্ষমতায় আসলে ব্যবসায়ীরা তাদের সকল কাগজপত্র এবং বিভিন্ন ক্ষেত্রে অনুমতির জন্য স্বশরীরে সরকারি অফিসে যেতে হবে না। সবকিছু অনলাইনে করা যাবে। এতে করে ভোগান্তি কমে আসবে।

ফরিদপুর বিভাগীয় ব্যবসায়ী ফোরাম আয়োজিত সভায় বিএনপির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যায়ণ বিষয়ের শিক্ষক রাশেদ আল মাহমুদ তিতুমীর, বিজিএমইএ র সাবেক সভাপতি এস এম ফজলুল হক, বিএনপির চেয়ারপার্সেনের উপদেষ্টা জহিরুল হক শাহাজাদা মিয়া, ফরিদপুর বাজার বনিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা বিএনপির সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন, ফরিদপুর জুট ফাইবার্স এর এমডি চৌধুরী ফারিয়ান ইউসুফ, ফরিদপুর চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি আওলাদ হোসেন বাবর, করিম গ্রুপের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন মিয়া, মামুন গ্রুপের এমডি শাহীন সাহাবুদ্দিন, রাজবাড়ী চেম্বার অব কমার্সের ইমরুল কবির, শরিয়তপুরের আলাউদ্দিন আল আজাদ, মাদারীপুরের লোকমান হোসেন মোল্লা। 
 
সভায় অন্যান্যদের মধ্যে জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রিয় সাধারন সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, মহিলাদলের কেন্দ্রিয় যুগ্ম সাধারণ সম্পাদক নায়াব ইউসুফ, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, কেন্দ্রিয় যুবদল নেতা মনিরুজ্জামান মনির, ফরিদপুর জেলা বিএনপির  বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেছ আলী ইচ্ছা, যুগ্ম আহবায়ক আফজাল হোসেন খান পলাশ, এ বি সিদ্দিকী মিতুল প্রমুখ উপস্থিত ছিলেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল