banglahour

পুলিশের মনোভাব আগের চেয়ে বেড়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

জাতীয় | মনিরুল ইসলাম কুয়াকাটা প্রতিনিধি

(৮ মাস আগে) ১৬ নভেম্বর ২০২৫, রবিবার, ৫:১৩ অপরাহ্ন

বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, “আগের চেয়ে পুলিশের মনোভাব ও মনোবল বৃদ্ধি পেয়েছে। পুলিশের দক্ষতাও উল্লেখযোগ্যভাবে বেড়েছে।”

শনিবার (১৫ নভেম্বর) শেষ বিকেলে কুয়াকাটার টুরিজম পার্ক পরিদর্শন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, দেশের বর্তমান পরিস্থিতি স্থিতিশীল রয়েছে, ভবিষ্যতেও স্থিতিশীল থাকবে। সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে রাজনীতিবিদ, জনগণ, নির্বাচন কমিশন, আইন-শৃঙ্খলা বাহিনী ও সাংবাদিকদের সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন।

কৃষি বিষয়ে তিনি বলেন, এ বছর দেশে আমনের উৎপাদন ভালো হয়েছে। কৃষকরাই জাতির মেরুদণ্ড—তাদের উৎপাদিত ফসলের উপরই আমাদের জীবন-জীবিকা নির্ভরশীল, কিন্তু তাদের সুখ-দুঃখের কথা অধিকাংশ সময়েই কেউ তুলে ধরে না।

সমুদ্র নিরাপত্তা প্রসঙ্গে তিনি জানান, বাংলাদেশ কোস্টগার্ড ও নৌবাহিনী অত্যন্ত সক্রিয় রয়েছে। তবে অনেক সময় জেলেরা মাছ শিকারের সময় অজান্তেই মিয়ানমারের জলসীমায় ঢুকে পড়ায় তাদের আটক হওয়ার ঘটনা ঘটে।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পটুয়াখালী জেলা পুলিশ সুপার আনোয়ার জাহিদ, বিভাগীয় উপ-মহাপরিচালক (আনসার ও ভিডিপি) আব্দুস সামাদ, অতিরিক্ত পুলিশ সুপার সমীর সরকার, পটুয়াখালী ব্যাটালিয়নের ব্যাটালিয়ন কমান্ডার (সিও) সদন চাকমা, জেলা কমান্ডার শফিকুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদেক ও কুয়াকাটা রিজিয়নের এডিশনাল ডিআইজি অর্নিমান চাকমা।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল