banglahour

সিলেটে হাসপাতালের পার্কিংয়ে অ্যাম্বুলেন্সে অগ্নিসংযোগ, সিসিটিভিতে ধরা পড়লো পাঁচ দুর্বৃত্ত

অপরাধ | সিলেট প্রতিনিধি

(১০ মাস আগে) ১৬ নভেম্বর ২০২৫, রবিবার, ৫:১৫ অপরাহ্ন

মধ্যরাতে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা একটি অ্যাম্বুলেন্সে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

শনিবার (১৫ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

হাসপাতালের সিসিটিভি ফুটেজে দেখা যায়, দুটি মোটরসাইকেলে করে পাঁচজন তরুণ প্রথমে পার্কিংয়ে প্রবেশ করে। পরে তাদের দেয়া আগুনে পুড়ে যায় অ্যাম্বুলেন্সটি।

খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে নেয়। ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। এর সাথে জড়িতদের শনাক্তে কাজ চলছে বলে জানায় পুলিশ।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল