banglahour

জামালপুরে বিএনপির নির্বাচনী কর্মী সমাবেশ

রাজনীতি | আলী আকবর জামালপুর প্রতিনিধি

(১ বছর আগে) ১৬ নভেম্বর ২০২৫, রবিবার, ৫:২০ অপরাহ্ন

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর-৫ সদর আসনের বিএনপি দলীয় এমপি প্রার্থী এডভোকেট ওয়ারেছ আলী মামুন বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বিগত ১৭ বছর বাংলাদেশকে তাঁর দলীয় সম্পদ বানিয়েছিলেন। আওয়ামী লীগের অপকর্মের বিরুদ্ধে দেশের মানুষ কোনো কথা বলতে পারেনি। 
তিনি জামালপুর সদরের বাংলাদেশ উচ্চ বিদ্যালয় মাঠে সদর উপজেলা বিএনপি আয়োজিত নির্বাচনী কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সদর উপজেলা বিএনপির সভাপতি মোঃ সফিউর রহমান সফির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি লোকমান আহমেদ খান লোটন, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, সাংগঠনিক সম্পাদক শফিকুল  ইসলাম খান সজিব, পৌর বিএনপির সভাপতি লিয়াকত হোসেন, সাধারণ সম্পাদক শাহ আব্দুল্লাহ আল মাসুদ, জেলা শ্রমিক দলের সভাপতি শেখ আব্দুস সোবহান, জেলা মহিলা দলের সভাপতি সেলিনা বেগম,জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নুরল মমিন আকন্দ কাউসারসহ জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। 
কর্মীসভায় সদরের কেন্দুয়া, মেষ্টা, শাহবাজপুর, তিতপল্লা, রশিদপুর ও দিগপাইত ইউনিয়ন বিএনপির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এ উপস্থিত নেতা-কর্মীরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার অঙ্গীকার করেন।


 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল