
(৩ বছর আগে) ২৭ ফেব্রুয়ারি ২০২৩, সোমবার, ৭:৩৭ অপরাহ্ন
সোমবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে চাঁদপুর পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশের বার্ষিক সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন এ কথা বলেন।
পুলিশ প্রধান বলেন, দেশে অতীতের চেয়ে বর্তমান পরিস্থিতি অনেক ভালো। এখন জঙ্গিবাদ, নারীর প্রতি সহিংসতা নেই। এমনকি দেশে বিনিয়োগ বান্ধব পরিবেশ বিরাজ করছে। পুলিশও আগের চেয়ে অনেক সক্ষমতা অর্জন করেছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত আইজি (অ্যাডমিন) কামরুল আহসান ও চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন। সভাপতিত্ব করেন চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মো. মিলন মাহমুদ।