banglahour

ঝর্ণায় নিখোঁজ পর্যটকের মরদেহ ৪৮ ঘন্টা পর উদ্ধার

সারাদেশ | বান্দরবান প্রতিনিধি

(১১ মাস আগে) ১৬ নভেম্বর ২০২৫, রবিবার, ১০:১৯ অপরাহ্ন

বান্দরবানের থানচিতে নাফাখুম ঝর্নায় গোসল করতে নেমে নিখোঁজ পর্যটক ইকবাল হোসাইনের (২৫) মরদেহ ৪৮ ঘন্টা পর উদ্ধার করেছেন ফায়ার সার্ভিস। 
রোববার বিকাল ৪টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

থানচি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা রাশেদুল ইসলাম মৃধা জানান, জানান, শুক্রবার ১২-১৪ জনের একটি পর্যটক দল ঢাকার ডেমরা থানার সারুলিয়া এলাকা থেকে আলীকদম হয়ে থানচির নাফাখুম ঝর্ণায় যায়। শুক্রবার বিকালে নাফাখুমে গোসল করতে নেমে পানিতে ডুবে যায় ইকবাল হোসাইন। স্থানীয়দের অনেক চেষ্টার পরও শনিবার সন্ধ্যা পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি। পরে রোববার সকাল থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান শুরু করলে টানা সাত ঘন্টা চেষ্টার পর তার মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ থানচিতে নিয়ে আসতে রাত ৯টা বাজতে পারে।

থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) নাছির উদ্দিন মজুমদার জানান নাফাখুমে পর্যটকদের জন্য ভ্রমণ নিষিদ্ধ ওই পর্যটক দল একটি ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপের তত্ত্বাবধানে গোপনে নাফাখুম চলে যায়। এ সময় পর্যটকরা প্রচলিত বিধি অনুযায়ী পর্যটন তথ্যকেন্দ্রে নিজেদের নিবন্ধন করেনি,  স্থানীয় কোনো ট্যুরিস্ট গাইডকেও সঙ্গে নেয়নি বলে অভিযোগ করেন তিনি।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল