
(১ বছর আগে) ১৬ নভেম্বর ২০২৫, রবিবার, ১০:২০ অপরাহ্ন
কিশোরগঞ্জের কুলিয়ারচরে বিএনপি অফিস ( জিয়া পরিষদ) আগুনে পুড়ানোর ঘটনায় আওয়ামীলীগ নেতারসহ ২৯ জনের নাম উল্ল্যেখ করে অজ্ঞান নামা আরো ৪০ জনকে আসামি করে যুবদল নেতা রাসেল মিয়া বাদী হয়ে কুলিয়ারচর থানায় মামলা দায়ের করেছে। মামলার এজাহার ও পুলিশ সুত্রে জানাযায় গত শনিবার (১৫ নভেম্বর রাতে উপজেলার মাধবদীতে জিয়া পরিষদ আগুনে পুড়িয়ে দেয়া হয় । ে সময় আগুনে অফিসের টেবিল, চেয়ারসহ মূল্যবান আসবাব পত্র পুড়ে ৩ লাখ টাকার অধিক মালামাল পুড়ে ক্ষতি হয়। এ ঘটনায় আজ রোববার রাতে ছয়সূতী ইউনিয়ন যুবদল সভাপতি মোঃ রাসেল মিয়া বাদী হয়ে ৯ নং ওয়ার্ড যুবলীগ সভাপতি রেনু মিয়া কে প্রধান আসামি করে ২৯ জনের নাম উল্ল্যেখ করে অজ্ঞাত নামা আরো ৪০ জনকে আসামি করে কুলিয়ারচর থানায় মামলা দায়ের করেছে। এ বিষয়ে কুলিয়ারচর থানার পরিদর্শক ( তদন্ত) খোকন সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান আসামি গ্রেফতারে চেষ্টা চলছে ।