banglahour

মোংলায় বিএনপির মনোনয়ন প্রত্যাশী জুলফিকার আলীর লিফলেট বিতরণ ও ধানের শীষের প্রচারণা

রাজনীতি | বাগেরহাট প্রতিনিধি

(৯ মাস আগে) ১৬ নভেম্বর ২০২৫, রবিবার, ১০:২২ অপরাহ্ন

মোংলা-রামপাল-ফকিরহাট সংসদীয় আসনের মনোনয়ন প্রত্যাশী মোঃ জুলফিকার আলী বিভিন্ন এলাকায় ব্যাপক প্রচারণা চালাচ্ছেন। রোববার বিকেল থেকে তিনি বাগেরহাটের মোংলার দিগরাজ বাজার এলাকায় প্রচারণা শুরু করেন। এ সময় তিনি দিগরাজ বাজার ও স্থায়ী বন্দর শিল্প এলাকায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে ৩১ দফার লিফলেট বিতরণ করেন। এছাড়া দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে ধানের পক্ষে জনমত সৃষ্টিতে প্রচারণা চালান।

এ সময় পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র এবং জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী মোঃ জুলফিকার আলী বলেন, আমি দলের কাছে মনোনয়ন প্রত্যাশী। আমি প্রচারণায় ব্যাপক সাড়া পাচ্ছি। আমাকে মনোনয়ন দেয়া হলে আমি এ আসন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উপহার দিবো। 
লিফলেট বিতরণ ও ধানের শীষের এ প্রচারণায় তার সাথে ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আঃ মান্নান হাওলাদার ও বিএনপি নেতা আঃ রাজ্জাকসহ অন্যান্য নেতা-কর্মীরা।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল