banglahour

‎পিরোজপুরে তানজিমুল উম্মাহ গার্লস এন্ড প্রি-হিফজ মাদ্রাসার সবক প্রদান অনুষ্ঠিত

শিক্ষা | মো.মিজানুর রহমান, পিরোজপুর প্রতিনিধি।

(৬ মাস আগে) ১৭ নভেম্বর ২০২৫, সোমবার, ৯:২৭ অপরাহ্ন

পিরোজপুর তানজিমুল উম্মাহ গার্লস এন্ড প্রি-হিফজ মাদ্রাসায় পবিত্র কুরআন  সবক প্রদান অনুষ্ঠিত হয়েছ।
সোমবার (১৭ নভেম্বর) সকালে তানজিমুল উম্মাহ ফাউন্ডেশনের আয়োজনে এ ব্যতিক্রমী সবক প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময়  কুরআন সবক সম্পন্নকারী শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের ব্যানারে উল্লেখ করা হয় পবিত্র কুরআনের বাণী ‘‘আমি তো কুরআনকে সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণ করার জন্য। অতএব কোন উপদেশ গ্রহণকারী আছে কি?”

‎অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তানজিমুল উম্মাহ হিফজ মাদ্রাসার শাখা প্রধান মাওলানা আব্দুল হাদী, তানজিমুল উম্মাহ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ড. মীম আতিকুল্লাহ, তানজিমুল হিফজ মাদ্রাসার কো-অর্ডিনেটর মোঃ লোকমান হোসাইন, হাফেজ আব্দুল হক, রিয়াজ সরদার এবং নুসরাত জাহান মিম।

‎বক্তারা বলেন, কোরআন মুখস্ত করা প্রত্যেক মুসলমানের জীবনে এক মহৎ ও পবিত্র দায়িত্ব। নতুন প্রজন্মকে নৈতিক ও ধর্মীয় শিক্ষায় সমৃদ্ধ করতে তানজিমুল উম্মাহ হিফজ মাদ্রাসা নিয়মিতভাবে কাজ করে যাচ্ছে। শিক্ষার্থীদের উৎসাহিত করার লক্ষ্যে এ অনুষ্ঠানে মোট ১৩৭টি পুরস্কার বিতরণ করা হয়।

‎বক্তারা ভবিষ্যতেও এ ধরনের অনুপ্রেরণামূলক ধর্মীয় শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন। উপস্থিত অভিভাবক ও অতিথিরা শিক্ষার্থীদের সাফল্য কামনা করেন এবং তাদের মনোবল বাড়িয়ে দেন।

 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল