banglahour

শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যু দন্ডের রায় দেয়ায়। ভৈরবে বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ

সারাদেশ | এম এ হালিম ভৈরব প্রতিনিধি

(১১ মাস আগে) ১৭ নভেম্বর ২০২৫, সোমবার, ৯:২৮ অপরাহ্ন

 আন্তজার্তিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে  মৃত্যু দন্ডের রায় দেয়ায় ভৈরবে বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । আজ সোমবার বিকাল  ৫ টায় উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে কেন্দ্রীয়  শহীদ মিনার থেকে একটি আনন্দ মিছিল বের হয়ে ভৈরব বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয় । পরে পৌরসভা চত্বরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় । সমাবেশে পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাবেক ভিপি মুজিবুর রহমান, পৌর বিএনপির সিনিয়র সহ- সভাপতি মাসুম বিল্লাহ, পৌর যুব দলের সভাপতি হানিফ মিয়া প্রমুখ। এ সময় বক্তারা বলেন, আজকে এ রায়ে আমরা অত্যান্ত আনন্দিত । দীর্ঘ ১৭ বছর শেখ হাসিনা অবৈধ ভাবে ক্ষমতায় হাজার হাজার মানুষকে হত্যা করেছে। ঘুম, খুন করেছে । জুলাই আন্দোলনে মীর মুগ্ধ সহ কয়েকশত ছাত্র জনতাকে হত্যা করেছে । তাই তাকে ভারত থেকে ধরে এনে যেন মৃত্যু দন্ড কার্যকর করা হয়।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল