banglahour

অগ্নিসংযাগকারীরা দেশ ও জনগণের ভালো চায় না : মাওলানা হাবিবুর রহমান

রাজনীতি | সিলেট প্রতিনিধি

(১১ মাস আগে) ১৭ নভেম্বর ২০২৫, সোমবার, ৯:৩৪ অপরাহ্ন

জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, সিলেট জেলা আমীর ও সিলেট-১ মহানগর ও সদর আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাওলানা হাবিবুর রহমান বলেছেন, যারা অগ্নিকাণ্ড ঘটায়, তারা কখনো দেশ ও দেশের জনগণের ভালো চায় না। গ্যারেজ ও ব্যবসা প্রতিষ্ঠানে আগুনে অনেক ক্ষতি হয়েছে। এটা নাশকতা না দুর্ঘটনা সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি।  যদিও আগের রাতে নগরীতে হাসপাতালে থাকা অ্যাম্বুলেন্সে এবং বাসস্ট্যান্ডে একটি বাসে আগুন দেয়া হয়েছে। এই ধরনের অগ্নিসংযোগকারীদের কঠোর হস্থে দমন করতে হবে।
তিনি বলেন, জনগণের উপকার করতে চাইলে তাদের জানমালের নিরাপত্তা দিতে হবে। তাদের কোনো ক্ষতি করা যাবে না। পাঠানটুলায় অগ্নিকাণ্ডের ঘটনায় অপূরণীয় ক্ষতি হয়েছে। তাদেরকে ধৈর্য্য ধারনের অনুরোধ জানাই। ক্ষতিগ্রস্থরা আর্থিক সহযোগিতা চাইলে সরকারের উচিত তাদের সহযোগিতা করা। 
তিনি সোমবার দুুপুরে সিলেট নগরীর পাঠানটুলা এলাকায় অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া গাড়ির গ্যারেজে পরিদর্শন শেষে এসব কথা বলেন। এসময় পুড়ে যাওয়া ওই গ্যারেজ ও ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করে সেখানকার মালিকের সাথে কথা বলেন, সহমর্মিতা জানান ও তাদের পাশে থাকার আশ্বাস দেন।
এসময় উপস্থিত ছিলেন- বিশিষ্ট ব্যবসায়ী আখতার হোসেন, ইঞ্জিনিয়ার লিটন মিয়া, পাথর ব্যবসায়ী আনহার আহমদ তালুকদার, রেন্ট এ কার ব্যবসায়ী সামসুদ্দিন মিয়া, শ্রমিক নেতা আব্দুস সাত্তার, কুটি মিয়া ও রবি আহমদ, মামুন মিয়া 
এর আগে রোববার বিকেলে নগরীর নাইওরপুল এলাকায় গণসংযোগ করেন মাওলানা হাবিবুর রহমান। তিনি সিলেট কারাগার মসজিদ থেকে শুরু করে নাইওরপুল পয়েন্ট পর্যন্ত এই গণসংযোগ করেন। এসময় উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারী জাহেদুর রহমান চৌধুরী, কোতোয়ালী পূর্ব থানা আমীর রফিকুল ইসলাম মজুমদার, নায়েবে আমীর নজরুল ইসলাম শুয়েব, ১৫নং ওয়ার্ড জামায়াতের সভাপতি জসিম উদ্দিন ও সাবেক ছাত্রনেতা সিদ্দিক আহমদ ।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল