banglahour

"শিক্ষা কেবল বইয়ের ভিতরেই নয় পারিবারিক মূল্যবোধ ও শিক্ষার বড় অংশ, আর সেই শিক্ষার প্রথম বিশ্ববিদ্যালয় হল মাঃ বকুল

শিক্ষা | ব্যুরো প্রধান খুলনা

(৭ মাস আগে) ১৮ নভেম্বর ২০২৫, মঙ্গলবার, ৮:৫৫ অপরাহ্ন

"শিক্ষা কেবল বইয়ের ভিতরেই নয় পারিবারিক মূল্যবোধ ও শিক্ষার বড় অংশ, আর সেই শিক্ষার প্রথম বিশ্ববিদ্যালয় হল মা,, বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় সংসদের ছাত্র বিষয়ক সম্পাদক ও  খুলনা ৩ আসনের বিএনপি মনোনীত  ধানের প্রতীকের প্রার্থী রকিবুল ইসলাম বকুল। তিনি আজ সকালে খুলনার খালিশপুর বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের মানবিক গুন সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে সন্তানের পিছনে নিরলস পরিশ্রমের স্বীকৃতিস্বরূপ শ্রদ্ধেয় মা'দের সম্মাননা প্রদান অনুষ্ঠান  প্রধান অতিথি বক্তৃতা এ কথা বলেন। 
ব্যতিক্রম ধর্মী এ অনুষ্ঠানে  সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ দেলোয়ার হোসেন।অনুষ্ঠানে খুলনা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদী,খুলনা  মহানগর বিএনপি'র সাবেক যুগ্ম আহ্বায়ক চৌধুরী  শফিকুল আলম হোসেন,ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি মৃধা জামাল হোসেন,সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুর রহীম শিক্ষার্থী শিক্ষক ও অভিভাবক মা এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মায়েদের উত্তরীয় পরিয়ে দেন প্রধান অতিথি।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল