banglahour

চুয়াডাঙ্গায় চলন্ত মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেল এক নারীর

সারাদেশ | রিফাত রহমান,চুয়াডাঙ্গা প্রতিনিধি

(১১ মাস আগে) ১৮ নভেম্বর ২০২৫, মঙ্গলবার, ৮:৫৬ অপরাহ্ন

চুয়াডাঙ্গায় চলন্ত মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেল এক নারীর। মঙ্গলবার (১৮ নভেম্বর)  সকালে ভালাইপুর-আলমডাঙ্গা সড়কের চিৎলা রুইথনপুর নামক স্থানে চলন্ত মোটরসাইকেল থেকে পড়ে বিউটি খাতুন (৪৫) নামের এক নারীর মৃত্যু হয়। বিউটি খাতুন (৪৫) দামুড়হুদা থানার ভগিরথপুর পুরাতনপাড়ার মুস্তাফিজুর রহমানের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল আনুমানিক ৭টার  দিকে দামুড়হুদা উপজেলার ভগিরথপুর পুরাতনপাড়ার বাসিন্দা বিউটি খাতুনকে নিয়ে তার স্বামী মুস্তাফিজুর রহমানের মোটর সাইকেলে চড়ে দৌলতপুরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে আলমডাঙ্গা উপজেলার চিৎলা রুইথনপুর নামক স্থানে তিনি মোটরসাইকেলের পেছন থেকে পড়ে গুরুতর আহত হন।আহত অবস্থায় তার স্বামী মুস্তাফিজুর রহমান তাকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে সেখানকার  জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর বিউটি খাতুনকে মৃত ঘোষণা করেন।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,মৃতদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে আছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল