banglahour

জামালপুরে তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া

রাজনীতি | আলী আকবর, জামালপুর প্রতিনিধি

(১১ মাস আগে) ২০ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ১০:০৩ অপরাহ্ন

জামালপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্ঠিত হয়েছে।
আজ দুপুরে দলীয় কার্যালয়ের সামনে জেলা বিএনপি এই দোয়া অনুষ্ঠানের আয়োজন করে। 
এ সময় বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনি সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি লোকমান আহমেদ খান লোটন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, সাংগঠনিক সম্পাদক শফিকুল  ইসলাম খান সজিব, পৌর বিএনপির সভাপতি লিয়াকত হোসেন,সাধারণ সম্পাদক শাহ আব্দুল্লাহ আল মাসুদ।

এ সময় বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে থেকে বাংলাদেশের স্বৈরাচার বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। গণঅভ্যূত্থানের মধ্য গণতান্ত্রিক ধারায় ফিরতে বাংলাদেশের মানুষ জাতীয় নির্বাচনের দিকে তাকিয়ে আছে। অচিরেই তারেক রহমান দেশে ফিরবেন এবং প্রকৃত গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে কাজ করবেন। 
পরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের দীর্ঘায়ূ এবং সুস্বাস্থ্য কামনায় বিশেষ দোয়া করা হয়। এরপর বুদ্ধি প্রতিবন্ধী স্কুলে দুই শতাধিক বুদ্ধি প্রতিবন্ধীদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল