banglahour

হিজলায় রাজিব আহসানের ধানের শীষ বিজয়ীর লক্ষ্যে মতবিনিময় সভা

রাজনীতি | হিজলা প্রতিনিধি

(৫ মাস আগে) ২০ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ১০:০৭ অপরাহ্ন

বরিশালের হিজলা উপজেলার হরিনাথপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে হিজলা মেহেন্দিগঞ্জ আসনে জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী জননেতা রাজিব আহসানের ধানের শীষ প্রতীক বিজয়ী করার লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকাল পাঁচটায় হরিনাথপুর ইউনিয়ন ভুমি অফিস মাঠে এ মতবিনিময় সভা জনসভায় পরিনত হয়েছে।
হরিনাথপুর ইউনিয়নে বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল খালেক মাঝির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন খোকন।
এছাড়াও উপস্থিত ছিলেন উত্তর জেলা বিএনপির সদস্য আফসার উদ্দিন হাওলাদার,আলী আহম্মেদ হাওলাদার, সুলাইমান মোল্লা, বিএনপির আহ্বায়ক আব্দুল গাফফার তালুকদারের ছেলে তানভীর তালুকদার, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক গিয়াস দেওয়ান ,হরিনাথপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাজহারুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক বাদল মুন্সি, উপজেলা জাসাস সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন সরদার, মহিলা দলের সভাপতি নাসরিন খানম, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আলতাফ হোসেন কাজী, যুবদল নেতা কামাল সরদার, মাহফুজুর রহমান এলিট , বরিশাল জেলা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক জাহিদ হাসান হিরা সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
প্রধান অতিথি আলতাফ হোসেন খোকন বলেন হিজলা উপজেলা বিএনপির খাঁটি। আমাদের দেশ নায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অনেক বিশ্লেষণ করে জননেতা রাজিব আহসান কে ধানের শীষ প্রতীক দিয়েছেন। আপনারা রাজিব আহসান ভাইকে বিপুল ভোটে বিজয়ী করে তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে।তাই সকলে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: রবিউল হক মাসুদ, ০১৬৮৫২১৭৫২০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল