banglahour

নড়াইলে সুধীজন ও সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

সারাদেশ | নড়াইল প্রতিনিধি

(১১ মাস আগে) ২০ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ১০:২৩ অপরাহ্ন

নড়াইলের নবাগত জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালামের সঙ্গে সুধীজনদের অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ নভেম্বর) বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ আবদুল ছালাম।

সভায় বক্তব্য রাখতে গিয়ে নবাগত জেলা প্রশাসক এলাকার সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা, জনসেবার মানোন্নয়ন এবং প্রশাসন ও সাধারণ মানুষের মধ্যে সেতুবন্ধন রচনায় তাঁর অঙ্গীকারের কথা তুলে ধরেন।
তিনি উন্নয়নকে ত্বরান্বিত করতে মুক্তচিন্তা ও পরামর্শের গুরুত্বের ওপর জোর দেন। মতবিনিময় সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আহসান মাহমুদ রাসেল, নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম, নড়াইল প্রেসক্লাবের সভাপতি ও জজ কোর্টের (পিপি) অ্যাড. এস এম আব্দুল হক, নড়াইল জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. মোঃ তারিকুজ্জামান লিটু, সাধারণ সম্পাদক নেওয়াজ মাহমুদ তুহিন,নড়াইল সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মির্জা মাহমুদ হোসেন,  জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী আইয়ুব হোসেন খান, জেলা এনপিপির সভাপতি শরীফ মুনির হোসেন, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক আব্দুর রহমান মেহেদী, সদস্য সচিব সাফায়েত হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক ও ইসলামী সমমনা দলের নেতৃবৃন্দ, আলেম ও সুশীল সমাজের প্রতিনিধি দল উপস্থিত ছিলেন। 
সভায় অংশগ্রহণকারীরা জেলার সার্বিক উন্নয়ন ও সমস্যা সমাধানে প্রশাসনের সঙ্গে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।
এদিকে  সদ্য  বিদায়ী জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান নড়াইল থেকে ব্রাম্মণবাড়িয়ার জেলা প্রশাসক হিসাবে যোগদান করেছেন এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত ৯ নভেম্বর প্রজ্ঞাপনে ড. মোহাম্মদ আবদুল ছালাম কে নড়াইলের জেলা প্রশাসক হিসাবে নিয়োগ প্রদান করেন।নবাগত ডিসি ড. মোহাম্মদ আবদুল ছালাম যোগদানের পরেই নড়াইলের বিভিন্ন প্রতিষ্ঠান জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানান

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল