banglahour

চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর ইমিগ্রেশন চেকপোস্টে পতাকা বৈঠকের মাধ্যমে এক বাংলাদেশীকে হস্তান্তর

জাতীয় | রিফাত রহমান,চুয়াডাঙ্গা প্রতিনিধি

(১১ মাস আগে) ২২ নভেম্বর ২০২৫, শনিবার, ১০:১৫ পূর্বাহ্ন

চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর ইমিগ্রেশন চেকপোস্টে পতাকা বৈঠকের মাধ্যমে এক বাংলাদেশী নাগরিককে হস্তান্তর করেছে বিএসএফ।
শুক্রবার (২১ নভেস্বর) বিকাল ৫টায় দর্শনা জয়নগর ইমিগ্রেশন চেকপোস্টের শুন্যরেখার ৭৬ নম্বর মেইন পিলারের কাছে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। 
চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের দর্শনা কোম্পানি কমান্ডার সুবেদার আবুল হোসেনসহ ৫ জন এবং ভারতের ৩২ বিএসএফ গেদে ক্যাম্পের কোম্পানি কমান্ডার শিব শংকর সিংসহ ৫ জন পতাকা বৈঠকে অংশ নেন। পতাকা বৈঠকে  বিএসএফের কোম্পানি কমান্ডার বিজিবি কোম্পানি কমান্ডারের কাছে নাগরিকের নথি প্রদান করে। এরপর নথি যাচাই-বাছাই সম্পূর্ণ করে তাকে বাংলাদেশের নাগরিক বলে নিশ্চিত হয় বিজিবি। পরবর্তীতে বিএসএফ, বিজিবির কাছে ওই নাগরিককে হস্তান্তর করে।
হস্তান্তর করা বাংলাদেশী নাগরিক নরসিংদী জেলার শিবপুর উপজেলার আশরাফপুর গ্রামের ফায়েজ উদ্দীনের ছেলে হানিফ খান (৪৭)।
বিজিবি জানায়, বাংলাদেশী এই নাগরিককে জিজ্ঞাসাবাদ করে জানা গেছে,সে গত ৭ নভেম্বর সিলেট সীমান্ত দিয়ে অবৈধভাবে দালালের মাধ্যমে ভারতে প্রবেশ করে । সে আজমীর গিয়েছিল খাজা মঈনুদ্দীন চিশতি ( রহ). মাজার জিয়ারত করার জন্য। পরবর্তীতে ২০ নভেম্বর বাংলাদেশে ফিরে আসতে গেলে  ভারতের ৩২ গেদে বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাকে আটক করে। অতঃপর বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির নিকট হস্তান্তর করে। এরপর তাকে দর্শনা থানায় সোপর্দ করা হয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল