banglahour

তরুণদের বেকারত্ব দূর করে দেশকে এগিয়ে নেওয়ার অঙ্গীকার—বিএনপি প্রার্থী মাহমুদ হাসান খান বাবু

রাজনীতি | রিফাত রহমান,চুয়াডাঙ্গা প্রতিনিধি

(১১ মাস আগে) ২২ নভেম্বর ২০২৫, শনিবার, ১০:২৫ পূর্বাহ্ন

 চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি ও চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু বলেছেন, আমরা বিএনপি থেকে সেই কথাগুলো বলি যেগুলো বাস্তবায়ন যোগ্য। যেটা সম্ভব না, যেটা অসম্ভব সেটা আমরা বলি না। আমরা কৃষির উন্নয়নের কথা বলি, আমরা শিক্ষার উন্নয়নের কথা বলি। আমরা কীসের কথা বলছি, তরুণ প্রজন্মের বেকারত্ব যেন দূর হয়, দেশকে যেন এগিয়ে নেওয়া যায় সেই কথা বলছি। বিগত ১৭ বছরের আন্দোলন-সংগ্রামে সবচেয়ে নির্যাতিত জাতীয়তাবাদী দলের নেতা-কর্মীরা। হামলা সংখ্যা, মামলার সংখ্যা, গুম করে নিয়ে যাওয়ার সংখ্যা এবং যে প্রলোভন দেখানো হয়েছিল তার বিচারে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বিএনপির নেতা-কর্মী। তার চেয়েও বেশি ক্ষতি হয়েছে এদেশের গণতন্ত্রের এবং সাধারণ মানুষের।
শুক্রবার (২১ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার কেডিকে ইউনিয়নের ৮টি পথসভায় তিনি এ কথাগুলো বলেন।
জীবননগর উপজেলার কেডিকে ইউনিয়ন বিএনপির সভাপতি মনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিউলের সঞ্চালনায় অনুষ্ঠিত পথসভায় মাহমুদ হাসান খান বাবু আরো বলেন, ভোটারদের ভোটের মাধ্যমে যেটা নির্ধারিত হবে সেটাই আমাদের মেনে নিতে হবে।
পথসভায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিল্টন, জীবননগর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খান খোকন, যুবদল নেতা রাজীব, জীবননগর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রিমন, কেডিকে ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল