banglahour

নানা আয়োজনের মধ্য দিয়ে পিরোজপুরে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন

জাতীয় | মো.মিজানুর রহমান, পিরোজপুর প্রতিনিধি

(১১ মাস আগে) ২২ নভেম্বর ২০২৫, শনিবার, ৩:৫৫ অপরাহ্ন

পিরোজপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে  সশস্ত্র বাহিনী দিবস -২০২৫ উদযাপিত হয়েছে। 
শনিবার(২১ নভেম্বর)  অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী পরিষদ, পিরোজপুর  জেলা শাখার উদ্যোগে  দিবসটি পালিত হয়। সকাল থেকেই অনুষ্ঠানস্থল  পিরোজপুর সদর উপজেলা পরিষদের শহীদ ওমর ফারুক মিলনায়তন এলাকাজুড়ে অবসরপ্রাপ্ত সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।

সকাল ১০টায় বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। শোভাযাত্রাটি সদর উপজেলা চত্বর থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় মিলনায়তনে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি  ছিলেন, পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত।

সভায় আরও উপস্থিত ছিলেন—

অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত সার্জেন্ট মো. দেলোয়ার হোসেন, সশস্ত্র বাহিনী পরিষদ পিরোজপুর জেলা শাখার প্রধান উপদেষ্টা অবসরপ্রাপ্ত মাস্টার ওয়ারেন্ট অফিসার মো. আব্দুর রব, সশস্ত্র বাহিনী পরিষদ বাগেরহাট জেলা শাখার সভাপতি অবসরপ্রাপ্ত সার্জেন্ট মাহফুজ, জেলা শাখার সাংগঠনিক সম্পাদক অবসরপ্রাপ্ত সার্জেন্ট আব্দুল আউয়াল, সিনিয়র সহ-সভাপতি অবসরপ্রাপ্ত সার্জেন্ট মো. আলমগীর হোসেন


আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা শাখার সভাপতি অবসরপ্রাপ্ত সার্জেন্ট মো. রফিকুল ইসলাম। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত সার্জেন্ট মো. হাবিবুর রহমান।

বক্তারা বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীর অবদান জাতির ইতিহাসে অবিস্মরণীয়। তারা অবসরপ্রাপ্ত সদস্যদের কল্যাণে আরও কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

দিনব্যাপী আয়োজনে জেলার বিভিন্ন উপজেলার অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যরা অংশগ্রহণ করেন। শেষে মিলনমেলা ও সৌহার্দ্য বিনিময়ের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।


 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল