
(৫ মাস আগে) ২২ নভেম্বর ২০২৫, শনিবার, ১০:১০ অপরাহ্ন
একটি দল আছে গ্রামগঞ্জে বাড়িতে বাড়িতে গিয়ে জান্নাতের টিকিট বিক্রি করছেন। তাঁরা সাধারণ মানুষের মধ্যে ইসলামের ভুল ব্যাখ্যা দিচ্ছে। জামায়াত ইসলামী কোনো ইসলামী দল নয়। ইসলামের নামে ভন্ডামি করছে। আপনারা সতর্ক থাকবেন। বরিশালের হিজলা মেহেন্দিগঞ্জ আসনে জাতীয়তাবাদী দল বিএনপির তারেক রহমানের ধানের শীষ প্রতীক বিজয়ী করার জন্য উপজেলা যুবদল ও স্বেচ্ছাসেবক দলের আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিজলা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আলতাফ হোসেন খোকন এ কথা বলেন।
উপজেলা যুবদলের আহ্বায়ক দেওয়ান সালাউদ্দিন রিমনের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আসাদুজ্জামান খান সজল।
মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব নুরুল আলম রাজু, বড়জালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাওয়া নুর বেগম, উত্তর জেলা বিএনপির সদস্য আলী আহম্মেদ হাওলাদার, সুলাইমান মোল্লা, যুবদলের সাবেক আহ্বায়ক বেল্লাল জমাদার,জেলা মৎস্যজীবি দলের সভাপতি ফারুক খান, উপজেলা বিএনপির সভাপতি মরহুম আব্দুল গাফফার তালুকদারের ছেলে তানভীর তালুকদার, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক গিয়াস উদ্দিন দেওয়ান, উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী কাঞ্চন বেপারী,উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির রায়হান, যুবদল নেতা মাহফুজুর রহমান এলিট, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব দুলাল সরদার,উপজেলা মহিলা দলের সভাপতি নাসরিন খানম, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক সাজাহান খান, উপজেলা জাসাস সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন সরদার,হরিনাথপুর ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল খালেক মাঝি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাজহারুল ইসলাম,গুয়াবাড়িয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রিপন খান,গৌরবদী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সুলাইমান জমাদার,ধুলখোলা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক সগির আহমেদ সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।