
(৫ মাস আগে) ২৩ নভেম্বর ২০২৫, রবিবার, ৫:৪৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৪:১১ অপরাহ্ন
প্রায় দুই মাস পর জামিনে কারামুক্ত হয়ে নিজ এলাকায় ফেরার পর কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাহাব উদ্দিনকে বর্ণাঢ্য গণসংবর্ধনা দিয়েছেন এলাকাবাসী।
রোববার সকালে সিলেট–ভোলাগঞ্জ মহাসড়কে হাজারো মানুষ তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে গাড়িবহরে করে ভোলাগঞ্জে নিয়ে আসেন। পরে দুপুরে ভোলাগঞ্জ আরাবিয়া হাফিজিয়া মাদ্রাসা মাঠে অত্র প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ ও ভোলাগঞ্জ উদয়ন সংঘের যৌথ আয়োজনে তাকে আনুষ্ঠানিকভাবে গণসংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানের শুরুতে ভোলাগঞ্জ উদয়ন সংঘের সাধারণ সম্পাদক এখলাছ আহমদ স্বাগত বক্তব্য দেন। পরে সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও ভোলাগঞ্জ চুনাপাথর আমদানিকারক গ্রুপের সভাপতি সাহাব উদ্দিন।
উপজেলা মুক্তিযোদ্ধা দলের সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন অনুষ্ঠানের সঞ্চালনা করেন। এতে আরও বক্তব্য দেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি আবুল বাশার, ভোলাগঞ্জ চুনাপাথর আমদানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, অর্থ সম্পাদক আব্দুল সালাম বাবুল, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুল আলীম, আমেরিকা প্রবাসী কমিউনিটি নেতা আব্দুর রকিব, উপজেলা যুবদলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন দুদু, নির্বাহী সদস্য আখতারুজ্জামান নোমান, আহমদ শাহনেওয়াজ লিটন, জেলা যুবদলের সদস্য খোকন রঞ্জন দে, বিএনপি নেতা তাজ উদ্দিন ও সাইবুর রহমান, মুক্তিযোদ্ধা দলের ইউনিয়ন সভাপতি রতন মিয়া, সাবেক মেম্বার দুলা মিয়া এবং উপজেলা যুবদলের সদস্য মানিক মিয়া।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা সাহাব উদ্দিনের প্রতি সমর্থন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন এবং তার রাজনৈতিক ও সামাজিক অবদানের প্রশংসা করেন।