banglahour

সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি কর্তৃক ০৪ কোটি টাকার চোরাচালানী মালামাল এবং ইয়াবাসহ আসামী আটক

অপরাধ | সিলেট প্রতিনিধি

(১০ মাস আগে) ২৩ নভেম্বর ২০২৫, রবিবার, ৫:৪৪ অপরাহ্ন

সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি এর দায়িত্বাধীন সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় সংগ্রাম, বিছনাকান্দি, কালাইরাগ, সোনালীচেলা, বাংলাবাজার বিওপি কর্তৃক চোরাচালানী অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ভারতীয় মহিষ, পেঁয়াজ, গরু, বিড়ি, শীতের কম্বল, বিভিন্ন ধরণের ফল, পাথর উত্তোলনকারী নৌকা, বাংলাদেশ হতে পাচারকালে শিং মাছ, চোরাচালানী মালামাল পরিবহনে ব্যবহৃত ট্রাক ও মোটর সাইকেল এবং ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন আসামী আটক করে। এছাড়াও শ্রীপুর বিওপির একটি বিশেষ টহলদল জৈন্তাপুর উপজেলার হরিপুর এলাকায় অভিযান পরিচালনা করে সেনাবাহিনীর সহায়তায় বিপুল পরিমান ভারতীয় সানগ্লাস, কিটক্যাট চকলেট এবং চোরাচালানী মালামাল পরিবহনে ব্যবহৃত ট্রাক আটক করে। সকল অভিযানে আটককৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ০৪ কোটি ০৪ লক্ষ টাকা। এ ব্যাপারে অধিনায়ক, সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমানে এ সকল চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এবং ইয়াবাসহ আটককৃত আসামীকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হবে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল