banglahour

বিয়ানীবাজার কলেজে ফয়সল চৌধুরীর অর্থায়নে সুপেয় পানির ফিল্টার স্থাপন

সারাদেশ | সিলেট প্রতিনিধি

(৯ মাস আগে) ২৩ নভেম্বর ২০২৫, রবিবার, ৬:৫৭ অপরাহ্ন

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ আসনে ধানের শীষের প্রার্থী ও জেলা বিএনপি নেতা ফয়সল আহমদ চৌধুরীর অর্থায়নে বিয়ানীবাজার সরকারি কলেজ ক্যাম্পাসে সুপেয় পানির ফিল্টার স্থাপন করা হয়েছে। কলেজ ছাত্রদলের উদ্যোগে তিনটি একাডেমিক ভবনে এসব ফিল্টার স্থাপন করা হয়।

ফিল্টার স্থাপনের সময় উপস্থিত ছিলেন—
কলেজের অধ্যক্ষ প্রফেসর সাব্বির আহমদ, শিক্ষক পরিষদের সম্পাদক সহযোগী অধ্যাপক মো. আব্দুর রহিম, কলেজ ছাত্রদল সভাপতি রাহিম হোসেন, সাধারণ সম্পাদক রায়হান আহমদ।

এ ছাড়া আরও উপস্থিত ছিলেন—
সিনিয়র যুগ্ম-সম্পাদক মাবিয়া আলম রুহান, সাংগঠনিক সম্পাদক আবিদুর রহমান রেদোয়ান, সহ-সভাপতি সাহেদ আহমদ, যুগ্ম সম্পাদক মৃদুল হোসেন, কলেজ ছাত্রদল নেতা আলমাছ হোসেন, সালমান আহমদ, ওয়াজেদ সুজেল, তাহমিদ আহমদ ও জিবান আহমদ প্রমুখ।

শিক্ষার্থীদের নিরাপদ পানীয় জলের সুবিধা নিশ্চিত করতে ক্যাম্পাসে ফিল্টার স্থাপনে অর্থায়ন করায় ফয়সল আহমদ চৌধুরীর প্রতি কলেজ ছাত্রদল নেতৃবৃন্দসহ সাধারণ শিক্ষার্থীরা ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল