
(৯ মাস আগে) ২৩ নভেম্বর ২০২৫, রবিবার, ৬:৫৯ অপরাহ্ন
রাঙ্গাামাটি ২৯৯নং সংসদীয় আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী এ্যাডভোকেট দীপেন দেওয়ান রাঙ্গামাটি জেনারেল হাসপাতাল পরিদর্শন করেন এবং রোগীদের সার্বিক চিকিৎসা ব্যবস্থা, সেবা ও পরিবেশ বিষয়ে খোঁজ খবর নেন।
রবিবার (২৩ নভেম্বর) দুপুর দেড়টায় দিকে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে গিয়ে তিনি বিভিন্ন ওয়ার্ড ঘুনে দেখেন এবং ভর্তিকৃত রোগীদের সাথে আলাপ করেন এবং তাদের চিকিৎসা ব্যবস্থার খোঁজ খবর নেন।
পরিদর্শনকালে তিনি মেডিসিন, সার্জিক্যাল, গাইনি, শিশু ও জরুরি বিভাগসহ বিভিন্ন ওয়ার্ডে থাকা রোগীদের শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত খোঁজ নেন। রোগী ও স্বজনদের সঙ্গে কথা বলে চিকিৎসা সেবা, ওষুধ প্রাপ্তি, শয্যা সংকট, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও নার্সিং সেবাসহ সার্বিক পরিস্থিতি সম্পর্কে মতামত নেন। তিনি হাসপাতালের চিকিৎসক ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কাছ থেকেও তিনি চলমান সেবা, চাহিদা, সংকট ও উন্নয়ন কাজ সম্পর্কে সংক্ষিপ্ত অবহিত হন।
এসময় উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. শওকত আকবর, রাঙ্গামাটি জেলা বিএনপির সহ সভাপতি ও সাবেক পৌর মেয়র সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু সাদাত মোহাম্মদ সায়েম, জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মোঃ বাচ্চু মিয়া, সাবেক ছাত্রনেতা আরিফুল ইসলাম আরিফ, জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ টিপু, কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক আল আমিনসহ বিভিন্ন স্থরের নেতৃবৃন্দরা।
পরিদর্শনকালে এ্যাডভোকেট দীপেন দেওয়ান বলেন, স্বাস্থ্য সকল সুখের মূল, তাই মানবিক সহায়তা ও সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। হাসপাতাল হলো শেষ ভরসার স্থান। এখানে যারা রোগী আসেন বা ভর্তি হন তাদের সর্বোচ্চ চিকিৎসা ব্যবস্থা গ্রহন করতে হবে। যাতে করে তারা আবারো সুস্থ হয়ে তাদের পরিবারের কাছে ফিরে যেতে পারে।
তিনি বলেন, রাঙ্গামাটির সাধারণ মানুষ যাতে উন্নত চিকিৎসা পায় এবং হাসপাতালে চিকিৎসা সেবা আরও সহজলভ্য হয় তার জন্য আগামীতে আমি নির্বাচিত হলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা করা হবে এবং রোগীদের সমস্যা ও হাসপাতালের সীমাবদ্ধতাগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে উন্নয়নের উদ্যোগ নেওয়ার পরিকল্পনা গ্রহন করা হবে।