
(১১ মাস আগে) ২৪ নভেম্বর ২০২৫, সোমবার, ৮:৩২ অপরাহ্ন
রাজরাজবাড়ীর কালুখালী উপজেলার বিভিন্ন সরকারী দপ্তর পরিদর্শন পাশাপাশি উন্নয়ন মূলক কাজের উদ্বোধন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার।
সোমবার ২৪ নভেম্বর সকাল ১০টায় কালুখালী উপজেলা মডেল মসজিদের হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে কালুখালী উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভায় উপজেলা নির্বার্হী অফিসার মহুয়া আফরোজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার বক্তব্য রাখেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ তবিবুর রহমান। মতবিনিময় সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ মিজানুর রহমান। এ ছাড়াও সভায় অন্যান্যের মধ্যে বালিয়াকান্দি উপজেলার স্বাবলম্বী ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, মাজবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল হোসেনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
এসময় মতবিনিময় সভায় উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শিক্ষকদের সাথে মতবিনিময় শেষে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার কালুখালী উপজেলা প্রশাসনের আয়োজনে ২০২৫-২০২৬ অর্থ বছরে উপজেলা পরিষদের অর্থায়নে উন্নয়ন কার্যক্রমের আওতায় কালুখালী উপজেলার প্রত্যন্ত চরাঞ্চলের ৪টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুল ব্যাগ, উপজেলার মাধ্যমিক পর্যায়ের ৩টি বিদ্যালয়ের ৩জন স্কুলছাত্রীকে বাইসাইকেল, উপজেলার আবু জাফর মোহাম্মদ ছাকের উদ্দিন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী, উপজেলার লাড়ীবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ে স্মার্ট টিভি, উপজেলার কালুখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, আখরজানি উচ্চ বিদ্যালয়,হাঁড়ীভাঙ্গা উচ্চ বিদ্যালয়, সূর্য্যদিয়া মদাপুর উচ্চ বিদ্যালয়ে ভেন্ডিং মেশিন, কালুখালী উপজেলা শিল্পকলা একাডেমীতে হারমোনিয়াম, কালুখালী উপজেলার প্রতিবন্ধী ও দুঃস্থদের মাঝে কম্বল ও উপজেলার কমিউনিটি ক্লিনিকগুলোতে প্রাথমিক স্বাস্থ্যসেবার জন্য চিকিৎসা সরঞ্জাম বিতরণ করেন।
এছাড়াও কালের বিবর্তনে হারিয়ে যাওয়া উপজেলায় মৃগী ও বোয়ালিয়া ইউনিয়নের দুঃস্থ তাঁতশিল্পীদের মাঝে তাঁত সরঞ্জাম বিতরণ তিনি।
পরে কালুখালী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মডেল মসজিদের হলরুমে জন্ম ও মৃত্যু নিবন্ধন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বার্হী অফিসার মহুয়া আফরোজের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার বক্তব্য রাখেন।
এছাড়াও অন্যান্যের মধ্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইসরাত জাহান উম্মন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুতপা কর্মকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আলিম,
রতনদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন নিলুফা,রতনদিয়া ইউনিয়ন ও কালিকাপুর ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম, উপজেলার বিভিন্ন ইউনিয়নের স্বাস্থ্য সহকারীও গ্ৰাম পুলিশের সদস্যরা বক্তব্য রাখেন। এসময় সভায় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব ও স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি ও গ্ৰাম পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার সভার সাথে উন্মুক্ত আলোচনা করেন এবং জন্ম ও মৃত্যু নিবন্ধন শতভাগ নিশ্চিত করতে সকলের সহযোগিতা কামনা করেন।
দুপুরে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা উপজেলার হাঁড়িভাঙ্গা উচ্চ বিদ্যালয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে স্যানেটারি প্যাড ভেন্ডিং মেশিন স্থাপন “মেয়েদের স্বাস্থ্য সুরক্ষা কর্ণারের” উদ্বোধন করেন।
পরে হাঁড়িভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাজবাড়ী ইউনিয়নের কয়ার্দী কমিউনিটি ক্লিনিক, মাজবাড়ী ইউনিয়ন পরিষদ ও ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন শেষে কালুখালী উপজেলা পরিষদের পুকুর পরিদর্শন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার।