banglahour

নড়াইল-২ আসনে মনিরুলকে মনোনয়ন দেয়ার দাবিতে মিছিল

রাজনীতি | মির্জা মাহামুদ হোসেন রন্টু নড়াইল প্রতিনিধি

(৫ মাস আগে) ২৫ নভেম্বর ২০২৫, মঙ্গলবার, ৩:০৬ অপরাহ্ন

নড়াইল ২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির সাধারন সম্পাদক মনিরুল ইসলামকে বিএনপির মনোনয়ন দেয়ার দাবিতে মিছিল অনুষ্টিত হয়েছে।

২৪ নভেম্বর সোমবার বিকালে   নড়াইল শহরের চৌরাস্তা থেকে মিছিলটি শুরু করে প্রধান সড়ক প্রদক্ষিন করে হাসপাতাল সড়কে গিয়ে শেষ হয়।

জেলা বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক আলী হাসান,
সদর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোজাহিদুর রহমান পলাশ, জেলা যুবদলের সাধারন সম্পাদক সায়দাত কবির রুবেল, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাচ্চু, নগর বিএনপি সভাপতি তেলায়েত হোসেন বাবু,
সাধারণ সম্পাদক খন্দকার ফসিয়া রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক খন্দকার মঞ্জুরুল সাঈদ বাবুসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

নড়াইল ২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির সাধারন সম্পাদক মনিরুল ইসলামকে বিএনপির দলিয় মনোনয়ন দেয়ার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও  কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান বক্তরা।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: রবিউল হক মাসুদ, ০১৬৮৫২১৭৫২০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল