
(৯ মাস আগে) ২৬ নভেম্বর ২০২৫, বুধবার, ৮:৫০ অপরাহ্ন
দেশীয় জাত,আধুনিক প্রযুক্তি,প্রাণী সম্পদে হবে উন্নতি - এ প্রতিপাদ্যে ভৈরবে প্রাণী সম্পদ প্রদ উদযাপন প্রদর্শনী উপলক্ষ্যে র্যালি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও প্রাণী সম্পদ ভ্যাটেরিনারী হাসপাতালের আয়োজনে আজ বুধবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে প্রাণী সম্পদ প্রদর্শণীর উদ্ধোধন করেন উপজেলা নিবর্বাহী কর্মকর্তা শবনম শারমিন । এ সময় তার সাথে ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ আজহার- উল আলম, সহকারী কমিশনার ( ভূমি) এ এইচ এম আজিমুল হক। উদ্ধোধন কালে উপজেলা নিবর্বাহী কর্মকর্তা শবনম শারমিন বলেন, প্রদর্শণীতে ৩০ ষ্টল স্থান পেয়েছে। এ সময় তিনি বলেন, আমাদের মাংস,ডিম, দুধের মাধ্যমে পুষ্টির চাহিদা পূরণ হয়। তাই খামারীরা ও কৃষকরা প্রদর্শণীর মাধ্যমে তারা উৎসাহ পাবে।