banglahour

চুয়াডাঙ্গায় শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী শুরু

সারাদেশ | রিফাত রহমান, চুয়াডাঙ্গা প্রতিনিধি

(১১ মাস আগে) ২৬ নভেম্বর ২০২৫, বুধবার, ৮:৫৩ অপরাহ্ন

দেশীয় জাত আধুনিক প্রযুক্তি,প্রাণিসম্পদে হবে উন্নতি-এ প্রতিপাদ্যকে সামনে রেখে শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে চুয়াডাঙ্গায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী শুরু হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) সকাল ১০টায়  চুয়াডাঙ্গা প্রাণিসম্পদ কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়ে সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতাল প্রাঙ্গণে এসে শেষ হয়। সেখানে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.সাহাবুদ্দিনের সভাপতিত্বে ও চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যাপক মনিরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা। 
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম.সাইফুল্লাহ ও সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশীয় পশুর জাত সংরক্ষণ এবং সেগুলোর সাথে আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে প্রাণিসম্পদ খাতের উন্নয়ন নিশ্চিত করাই সপ্তাহব্যাপী এ আয়োজনের মূল লক্ষ্য।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক কামাল হোসেন। 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার খন্দকার গোলাম মাওলা। 
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালের বাস্তবায়নে এবং প্রাণিসম্পদ অধিদপ্তর ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীন প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (LDDP)-এর সহযোগিতায় এই প্রদর্শনী চলছে।
উদ্বোধনী পর্ব শেষে অতিথিবৃন্দ বিভিন্ন স্টল ঘুরে দেখেন। সপ্তাহব্যাপী এ প্রদর্শনী চুয়াডাঙ্গা জেলার প্রাণিসম্পদ খাতের উদ্যোক্তা ও খামারিদের মাঝে বিপুল উৎসাহ সৃষ্টি করেছে। ৪৩টি স্টলের মাধ্যমে পশু প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল