banglahour

উদ্যোক্তা হয়ে অনেক কিছু করা যায়: ঠাকুরগাঁওয়ে প্রাণী সম্পদ প্রদর্শনীতে উদ্যোক্তাদের মতামত

সারাদেশ | এমদাদুল ইসলাম ভূট্টো, ঠাকুরগাঁও প্রতিনিধি

(১১ মাস আগে) ২৬ নভেম্বর ২০২৫, বুধবার, ৮:৫৫ অপরাহ্ন

‘দেশীয় জাত-আধুনিক প্রযুক্তি, প্রাণী সম্পদে হবে উন্নতি’—এ স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে দিনব্যাপী প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। উদ্যোক্তারা জানান, শুধু চাকরির পেছনে নয়, উদ্যোক্তা হিসেবেও দেশের উন্নয়নে বড় ভূমিকা রাখা যায়।

বুধবার (২৬ নভেম্বর) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলা প্রশাসন, প্রাণী সম্পদ দপ্তর এবং ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে সালান্দর ইসলামীয়া কামিল মাদ্রাসা মাঠে এ মেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গোলাম ফেরদৌস।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলাম, জেলা ভেটেরিনারি সার্জন ডা. তাজুল ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সাইদুর রহমানসহ জেলার বিভিন্ন এলাকার খামারিরা।

সভায় খামারিরা তাঁদের সফলতার অভিজ্ঞতা তুলে ধরেন এবং খামার পরিচালনায় নানা প্রতিবন্ধকতা—যেমন বিদ্যুৎ বিল, গো-খাদ্যের মূল্য, উন্নত চিকিৎসা সুবিধা—ইত্যাদি বিষয়ে কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন। বক্তারা বলেন, বেকারত্ব দূরীকরণে পশুপালন ও নিজস্ব উদ্যোক্তা হওয়ার গুরুত্ব অনেক বেশি। নতুন উদ্যোক্তাদের পাশে থাকার আশ্বাসও দেন প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তারা।

মেলায় এবার ৩০টি স্টলে প্রদর্শিত হয় বিভিন্ন জাতের প্রাণী ও আধুনিক প্রযুক্তিনির্ভর খামার সরঞ্জাম। এর মধ্যে ছিল—

নিরিলাভি মহিষ

শাহী ফ্রিজিয়ান গাভী

হলিস্টিন ফ্রিজিয়ান ষাঁড়

বেনন্হাম ছাগল

তোতাপুরী পাঠা

বিভিন্ন জাতের ভেড়া

শখের মুরগি

খরগোশ

বিভিন্ন পাখি

প্রযুক্তির নানা মেশিন ও যন্ত্রাংশ

খামারিরা জানান, এমন প্রদর্শনীতে অংশ নিতে পেরে তারা অত্যন্ত আনন্দিত এবং এটি নতুন উদ্যোক্তাদের উৎসাহিত করবে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল