banglahour

ধামরাইয়ে প্রাণী সম্পদ সপ্তাহ অনুষ্ঠিত

সারাদেশ | ধামরাই (ঢাকা) প্রতিনিধি

(৯ মাস আগে) ২৬ নভেম্বর ২০২৫, বুধবার, ৮:৫৬ অপরাহ্ন

''দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি’' এ প্রতিপাদ্যে ঢাকার ধামরাইয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রানী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

বুধবার (২৬ নভেম্বর) সকালে ধামরাই প্রাণিসম্পদ কার্যালয় চত্বরে প্রদর্শনীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মামনুন আহমেদ অনীক।

অনুষ্ঠানে বর্ণাঢ্য র‍্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উন্নত জাতের পশু-পাখির প্রদর্শনী এবং প্রাণিসম্পদ সম্পর্কিত বিভিন্ন তথ্য ও সেবা প্রদান করা হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন,  প্রাণী সম্পদ হলো প্রাণিজ আমিষের একটি গুরুত্বপূর্ণ অংশ। যারা এই প্রাণিগুলো লালন পালন করেন তাদের কাছে অনুরোধ, যাতে এই প্রাণিগুলো সঠিক ও সুস্থভাবে পালন করা হয়। ভালো মানের দুধ, ডিম ও মাংস উৎপাদন করা প্রতিটি খামারের দায়িত্ব। যারা গবাদি পশু পালন করেন তাদের খেয়াল রাখতে হবে যেন পশু দ্বারা আশেপাশের কারো ফসলি জমি নষ্ট না হয়।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মিজানুর রহমান, উপসহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা মো. আব্দুল মোমেন ও উপজেলার বিভিন্ন স্তরের খামারীবৃন্দ।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল