banglahour

কৃষি খাতে পরিবেশসম্মত ও নিরাপদ খাদ্য উৎপাদনের জন্য চুয়াডাঙ্গায় কৃষকের উৎপাদিত পণ্যের মার্কেট লিংকেজ কর্মশালা

সারাদেশ | রিফাত রহমান,চুয়াডাঙ্গা প্রতিনিধি

(৯ মাস আগে) ২৬ নভেম্বর ২০২৫, বুধবার, ৯:০০ অপরাহ্ন

 কৃষি খাতে পরিবেশসম্মত ও নিরাপদ খাদ্য উৎপাদনের জন্য চুয়াডাঙ্গায় কৃষকের উৎপাদিত পণ্যের মার্কেট লিংকেজ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) বেলা ১১ টায় জেলার দামুড়হুদা উপজেলার কোষাঘাটায় গো গ্রীন সেন্টার ট্রেনিং সেন্টারে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
'পরিবেশবান্ধব ও নিরাপদ খাদ্য উৎপাদন পদ্ধতি সম্প্রসারণকল্পে এগ্রো ইকোলজিকাল লার্নিং সেন্টার প্রতীষ্ঠা শীর্ষক ভ্যালু চেইন উপ প্রকল্প'-এর আওতায় এই কর্মশালাটি আয়োজিত হয়।
ওয়েভ ফাউন্ডেশনের আয়োজনে ও পিকেএসএফের সহযোগিতায় অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আল-সাবা। তিনি কৃষি পণ্য উৎপাদনে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরেন এবং কৃষকদের উৎপাদিত পণ্যের সঠিক বাজারজাতকরণে সহায়তার আশ্বাস দেন। তিনি অতিরিক্ত কীটনাশক ব্যবহারের ক্ষতিকর দিক  এবং অতিরিক্ত কীটনাশক ব্যবহারে কৃষকদের উৎপাদন খরচ বৃদ্ধি পাচ্ছে বলেও কৃষকদেরকে বলেন। অতিরিক্ত টিএসপি সার ব্যবহারের ফলে মাটিতে পিএইচ এর মাত্রা কমে যাচ্ছে বলে কৃষকদেরকে সতর্ক করেন তিনি। এসময় তিনি কৃষকদের জৈব সার ব্যবহারের জন্য উদ্বুদ্ধ করেন।
কর্মশালায় আরও উপস্থিত ছিলেন ওয়েভ ফাউন্ডেশনের জ্যেষ্ঠ সমন্বয়কারী কামরুজ্জামান যুদ্ধ। এগ্রো ইকোলজিকাল প্রকল্পের প্রধান সমন্বয়কারী সাখাওয়াত হোসেন, চুয়াডাঙ্গা এগ্রোর উদ্যোক্তা ইরফান বিশ্বাস এবং মর্ডান এগ্রোর সেলিম রেজা। বক্তারা নিরাপদ খাদ্য উৎপাদন পদ্ধতি সম্প্রসারণ এবং কৃষকদের বাজার সংযোগ (মার্কেট লিংকেজ) বৃদ্ধির কৌশল ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন।
কর্মশালায় উপস্থিত কৃষকদের পরিবেশসম্মত কৃষি পদ্ধতির গুরুত্ব সম্পর্কে ধারণা দেওয়া হয় এবং তাদের উৎপাদিত পণ্য সরাসরি ভোক্তার কাছে পৌঁছে দেয়ার বিভিন্ন উপায় নিয়ে পরামর্শ দেয়া হয়।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল