banglahour

ভৈরবে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও কম্বল বিতরন

রাজনীতি | এম এ হালিম, ভৈরব প্রতিনিধি

(৫ মাস আগে) ২৭ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ৫:৫৩ অপরাহ্ন

 ভৈরবে  সাবেক প্রধান মন্ত্রী খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও কম্বল বিতরন করা হয়েছে । সৌদি আরব প্রবাসী পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ শফিকুল ইসলামের সৌজন্যে আজ বৃহস্পতিবার সকালে চানপুর চক বাজারে অসহায়, দরিদ্র ২শ ৫০ জন শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয় । এ সময় সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া করা হয় । এ সময় সৌদি আরব প্রবাসী পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ শফিকুল ইসলাম, শিমুল কান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি  মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক ডাঃ নুরুজ্জামান  জামাল বলেন, ৩ বারের সফল প্রধান মন্ত্রী  বেগম খালেদা জিয়া  অসুস্থ তার সুস্থতার জন্য সবাই  দোয়া করবেন । তাছাড়া শফিকুল ইসলাম নিজ অর্থায়নে সমাজের অসহায় গরীবদের জন্য কম্বল বিতরন করছেন। তাছাড়া গরীবের হোটেলে প্রতি সপ্তাহে  বিনামূল্যে খাবার খাওয়াচ্ছেন। তাছাড়া সব সময় গনীব মানুষের দুর্দিনে পাশে থাকেন।  এ সময় শফিকুল ইসলাম  বলেন,  আমি আপনাদের সহযোগিতায় সব সময় মানুষের পাশে থাকতে চাই ।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: রবিউল হক মাসুদ, ০১৬৮৫২১৭৫২০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল