
(৯ মাস আগে) ২৭ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ৬:০৩ অপরাহ্ন
নরসিংদীসহ দেশের বিভিন্ন এলাকায় আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৩.৬। তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেল ৪টা ১৫ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়। হঠাৎ কম্পন টের পেয়ে অনেকেই ভবন থেকে বের হয়ে আসেন।
স্থানীয়রা জানান, কম্পনটির স্থায়িত্ব খুব বেশি না হলেও স্পষ্টভাবে অনুভূত হয়েছে।