banglahour

‎পিরোজপুরে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ

সারাদেশ | মো.মিজানুর রহমান পিরোজপুর প্রতিনিধি

(১১ মাস আগে) ২৭ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ৬:০৫ অপরাহ্ন

পিরোজপুরে দুস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। 
‎বৃহস্পতিবার(২৭ নভেম্বর)  পিরোজপুর সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দুর্গাপুর চুঙ্গাপাশা নেছারিয়া আলিম মাদ্রাসা মাঠে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

‎বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ'র পক্ষ থেকে এই মানবিক সহায়তা প্রদান পরিচালনা করেন, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক পার্টির সদস্য সচিব মো.হাফিজুল ইসলাম রানা।

‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, চুঙ্গাপাশা নেছারিয়া  আলিম মাদ্রাসার সভাপতি এইচ এম ইলিয়াছ। এছাড়া উপস্থিত ছিলেন মাদ্রাসার সহকারী অধ্যাপক নির্মল কুমার বেপারী।

‎এ সময় হাফিজুল ইসলাম রানা জানান, শীতের শুরুতেই অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে এ ধরনের মানবিক সহায়তা অব্যাহত থাকবে।
‎

 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল