banglahour

রাঙ্গামাটির বাঘাইছড়িতে বিজিবির অভিযানে ৭৫ হাজার টাকার বিদেশি কম্বল জব্দ

সারাদেশ | রাঙ্গামাটি প্রতিনিধি

(১১ মাস আগে) ২৭ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ৬:০৬ অপরাহ্ন

বাঘাইছড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরাইপথে আসা ভারতীয় কম্বল আটক করেছে ২৭ বিজিবি মারিশ্যা জোন।
বিজিবি জানান, বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে মারিশ্যা বিজিবি'র অধীনস্থ উদয়পুর বিওপি কর্তৃক ক্যাপ্টেন মাহি বিন সাইফ এর নেতৃত্বে একটি টহল দল ছয়নালছড়া নামক এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযান পরিচালনাকালীন সময়ে চোরাকারবারী বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে বহনকৃত ২টি প্লাস্টিকের বস্তা ফেলে গহীন পাহাড়ে ভিতরে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি টহল দল কর্তৃক পাহাড়ে তল্লাশী করে পরিত্যক্ত অবস্থায় ২টি বস্তায় ১০টি ভারতীয় কম্বল জব্দ করতে সক্ষম হয়, আটককৃত ভারতীয় কম্বলের সিজার মূল্য ৭৫ হাজার টাকা।
মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর জোন কমান্ডার লেঃ কর্ণেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি বলেন, মারিশ্যা জোন এর দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত চোরাচালান প্রতিরোধ কার্যক্রম পরিচালনা করে আসছে। এছাড়াও মারিশ্যা জোনের দায়িত্বপূর্ণ এলাকায় চোরাকারবারী কর্তৃক বিভিন্ন অভিনব পদ্ধতিতে চোরাচালানী তৎপরতা বৃদ্ধি পেয়েছে বিধায় মারিশ্যা জোন কর্তৃক উক্ত চোরাচালান প্রতিরোধকল্পে সর্বদা গোয়েন্দা তৎপরতা বৃদ্ধির পাশাপাশি আভিযানিক টহল কার্যক্রমের মাধ্যমে চোরাচালান দমন কার্যক্রম অব্যাহত রেখেছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল